কত বড় সাহস! আজ বাংলাদেশের মত মহাপরাক্রমশালী দেশের ক্ষমতাসীন দলের এক সাংসদকে গালি দেয়। বেটাকে পিটিয়ে শুধু পুলিশে সোপর্দ করেই শেষ! আমি বলি তার কমপক্ষে ৭ বছরের জেল হওয়া উচিত।
দুর্গাপুর উপজেলার একটি দলীয় অনুষ্ঠান শেষে আজ বেলা সাড়ে তিনটার দিকে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আওয়ামী লীগের সাংসদ কাজী আবদুল ওয়াদুদ পুঠিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। পুঠিয়ার বাঁশপুকুরিয়া এলাকা দিয়ে তাঁর গাড়ির বহর যাচ্ছিল। এ সময় ভাঙা রাস্তা মেরামত না করার অভিযোগ এনে রাস্তার পাশ থেকে এক ব্যক্তি সাংসদকে গালি দেন। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে সাংসদ নিচে নামেন। দলীয় লোকজন ধাওয়া করে সেখান থেকে তিন ব্যক্তিকে আটক করে পিটিয়ে দুর্গাপুর থানার পুলিশের কাছে সোপর্দ করেন।
আমি ঐ তিন ব্যক্তির উপযুক্ত শাস্তি দাবী করছি। এত বড় ধৃষ্টতা কোন অবস্থায়ই মেনে নেওয়া যায় না। বিপুল ভোটে জয়ী একজন সরকার দলীয় সাংসদকে অবমাননা করার ধৃষ্টতা দেখে আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি।
এটা কোন জমানা চলে এল গো যে, রাস্তা ঠিক নাই বলে সাংসদকে দোষারোপ করে!! ঐ ব্যাটা তাহলে দাড়িয়ে দাড়িয়ে কি দেখছিল? সাংসদ কি ঐ রাস্তা দিয়ে চলাচল করে নাকি যে, তাকেই এই রাস্তা ঠিক করতে হবে। ঐ ব্যাটা দাড়িয়ে দাড়িয়ে সাংসদকে গালি না দিয়ে সে নিজেই এলাকার লোকজন নিয়ে অন্তত রাস্তা ঠিক করা শুরু করে দিতে পারত। মাননীয় সাংসদ তো আর প্রতিদিন এই এলাকায় আসেন না। আজ যেহেতু আসবেন এটা জেনে হলেও সাংসদ আসার আগে কাজ না শেষ করে ব্যাটা সাংসদকে গালি দেয়।
তবে এখন থেকে ঐলোকসহ আপামর জনসাধারণের প্রতি আমার নসিহত কেউ যেন আর সম্মানিত সরকার দলীয় জীবিত বা মৃত কাউকে গালি না দেয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


