ইউরোপীয়রা অনেক দেশেই উপনিবেশ গড়ে তোলার ফলে সেইসব দেশের সম্পদ এনে নিজের দেশকে উন্নত করেছে৷ তারা উপনিবেশ গড়েছিল এশিয়া, আফ্রিকা, আমেরিকা মহাদেশে৷ তাদের দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর না হলেও বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা সম্পদ তারা দেশের উন্নয়নে ব্যবহার করে নিজের দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করে গড়ে তুলেছে৷
আমরা আমাদের সম্পদ একটু বেশি হলেই নিজ দেশের উন্নয়নমুলক কাজে বিনিয়োগ না করে উল্টো উন্নত দেশগুলোতে পাচার করি৷ আমাদের নিজ দেশের প্রতি ভালবাসা না থাকায় এই ঘৃণ্য কাজগুলো করতে পারি৷
প্রবাসীরাও বিভিন্ন দেশ থেকে অর্থোপার্জন করে দেশে পাঠালেও কিছু স্বার্থপর দেশবিরোধীরা সেই সম্পদ লুটেপুটে নিয়ে বিদেশে পাচার করে দেয়৷
যারা এই কাজগুলো করে তারা নিজেরাও জানে এই পাচার করা অর্থ নিজেদের জীবদ্দশায় ভোগ করতে পারবে না৷ কারণ কোন ব্যক্তি তখনই অর্থ পাচার করে যখন তার সম্পদের পরিমাণ এত বেশি হয়ে যায় যে, খরচের কোন জায়গা পায় না৷ এই অর্থ দেশের উন্নয়ন মূলক কাজে বিনিয়োগ না হয়ে বিনিয়োগ হয় উন্নত দেশের উন্নয়ন মূলক কাজে৷
আমরা গরীব নয়, আমাদের মানসিকতা আর কৃতকর্মই আমাদের গরীব করে রেখেছে৷
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



