বিচার ব্যবস্থা বর্তমানে শুধু ধনী, প্রভাবশালী এবং সরকারি দলের দখলে৷ আর বাকী সবার জন্য বিচার ব্যবস্থা এক নিপীড়নের নাম৷ এদের যেন বিচার পাওয়ার অধিকার নাই৷
কাউকে যদি হত্যাও করা হয় কিছু হবে না যদি আপনার অর্থ না থাকে; আপনি যদি প্রভাবশালী না হন; আপনি যদি সরকারি দলের লোক না হন৷ পুলিশ আপনার অভিযোগও নিবে না৷ আপনি অভিযোগ দায়ের করতে গেলে আপনাকে অপমান করে তাড়িয়ে দিবে পুলিশ৷
আমরা সাম্প্রতিক কয়েকটি আলোচিত হত্যা ঘটনায় দেখতে পাই৷ রাজন হত্যার পর রাজনের পিতা থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানার এসআই অভিযোগ তো গ্রহণ করেনি সাথে তাকে অপমান করে তাড়িয়ে দেয়৷ মিলন হত্যাও তৎকালিন সময়ে অত্যন্ত আলোচিত হওয়া সত্ত্বেও ৪ বছরে পুলিশ তার তদন্ত প্রতিবেদন পর্যন্ত প্রকাশ করে নাই৷
যে মামলা দুটির কথা বললাম তা, দেশের সবচেয়ে আলোচিত হওয়ার কারণ হত্যা দুটি করার ভিডিও ফুটেজ রয়েছে৷ যদি এত আলোচিত ও তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও মামলার এই পরিস্থিতি হয়ে থাকে, তাহলে অন্য হত্যা মামলার কথা না বললেও চলে৷ আর অভিযোগগুলো যদি হত্যার মত গুরুতর না হয়ে থাকে তাহলে শুধুমাত্র নীরবে কাঁদা ছাড়া সাধারণ মানুষের আর কোন উপায় নেই৷
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



