কখনোই নিরাশ হওয়া উচিত না৷ সামনেই হয়ত ভাল কিছু অপেক্ষা করছে
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বেকার জীবন অনেক কঠিন৷ আজ হঠাৎ করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, যখন নিয়োগ বিজ্ঞপ্তি দেখলেই খুব আগ্রহের সাথে পড়তাম৷ দেখতাম চাকরিটা আমার যোগ্যতার সাথে সামঞ্জস্য হয় কি না৷
আমার জীবনের সেই দিনগুলোর কথা মনে পড়লে কেমন জানি লাগে৷ আমি যদিও খুব একটা বেকার জীবন পার করিনি, তবে প্রাথমিক পর্যায়ে নিজের পছন্দমতো চাকরি না হওয়ায় সব সময় চাকরির বিজ্ঞপ্তি দেখতাম যদি নিজের চলমান চাকরিটা থেকে আরও একটু ভাল চাকরি জুটে৷
এখন আর চাকরি খুঁজি না৷ তবে বেকারদের কষ্টটা ঠিকই মনে মনে অনুভব করি৷ আমার সেই সময়কার দিনগুলো অনেক কষ্টের ছিল৷ মনে হয় দেশে কত লক্ষ লক্ষ বেকার আমার সে সময়কার মতো মনের মধ্যে কষ্ট পুষে চাকরির খোঁজে দৌড়াচ্ছে৷ কিন্তু যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে হতাশায় দিনাতিপাত করছে৷
আমাদের দেশের পরিস্থিতি অনুযায়ী হয়ত খুব ভাল চাকরি পাওয়া সহজ ব্যাপার নয়৷ তবে হতাশ হওয়ার কিছু নাই৷ চেষ্টা করতে থাকলে একটা সময় যোগ্যতা অনুযায়ী নিজ গন্তব্যে পৌছানো সম্ভব৷ হয়ত কেউ একটু আগে আবার কেউ গন্তব্যে পৌছানোর অপেক্ষায়৷
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন