somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ূন ছাড়া এবারের ঈদ!

১৮ ই আগস্ট, ২০১২ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যতদিন হুমায়ূন আহমেদ ছিলেন, ততদিন কি মনে হয়েছে যে আমরা হুমায়ূন আহমেদকে নিয়ে ঈদ উদ্যাপন করছি? হয়তো না, কেন না তিনি মিশে ছিলেন ঈদ অণুসঙ্গে, যেন স্বাভাবিক একটা কিছু। উপহার হিসেবে আমাদের জন্য যেমন রয়েছে রোজার ঈদে নজরুলের ‘ও মন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি। চাঁদ দেখার সঙ্গে সঙ্গে গানটি শোনা মাত্রই আমাদের দেহ-মনে ঈদের পবিত্র সুখানুভুতি বইতে শুরু করে।

প্রতিটি ঈদেই যতগুলো ঈদ সংখ্যা বের হতো তার প্রায় সবগুলোতেই হুমায়ূন আহমেদের লেখা ছিল অপরিহার্য। ঈদে তার বিশেষ ধরণের মনোরঞ্জনে ভরা টেলিভিশনের নাটক আমরা দেখতাম বেশ আয়োজন করে। ঝিমিয়ে পড়া ঈদ আয়োজনে তা যেন হতো এক নিয়ামক। হয়তো ঈদের দিনেই আমরা বসে পরতাম তার লেখা গল্প, উপন্যাস পড়তে। এভাবে আমরা ভুলেই যেতাম যে হুমায়ূন আছেন বলেই আমরা আলাদা আনন্দের স্বাদ পাচ্ছি।

আজ হুমায়ূন নেই। আমরা এবারের ঈদে তার অনুপস্থিতি টের পাব প্রকট ভাবে। তার লেখা ছাড়া কাগজ গুলো বের হবে, মনে হবে যেন কি নেই তাতে, যা ছিল অতি প্রয়োজন। গরিব গরিব লাগবে কাগজগুলোকে। টেলিভিশনে হয়তো নাটক থাকবে, কিন্তু মনে হবে তা একদম নিরস, হুমড়ি খেয়ে পড়ার কোন তাগিদ থাকবে না তাতে।

কয়েকটা ঈদ সংখ্যা আমি ইতোমধ্যে দেখলাম, সুনীল-শীর্ষেন্দু আছেন যথারীতি। অবশ্য তারা আগেও ছিলেন। ওপার বাংলা আমাদের লেখকদের সঠিক স্থান না দিলেও আমরা কিন্তু তাদের সম্মান দিতে ভুলিনা। সে দিন টেলিভিশনের টক শো -তে শুনলাম, কলকাতার হেভি ওয়েট লেখকরা তাদের পুরানো, আগে ছাপানো কিংবা যেন-তেন ভাবে লেখা কিছু একটা অনুরোধের তাগিদে পাঠিয়ে দেন, আমরা সে সব লেখাকে বিশেষ মর্যাদার স্থান দেই। এবার ব্যাতিক্রম দেখলাম, সুনীল-শীর্ষেন্দুর লেখা গল্প,উপন্যাস ফাঁকা মাঠে গোল দিচ্ছে যেন। বাংলাদেশ যদি হয় বাংলা ভাষার রাজধানী, হুমায়ূন হলেন সে দেশের রাজা। আজ রাজা নেই, তার বিকল্প নেই বলে সেই সিংহাসনও খালি।

দুধের স্বাদ ঘোলে মিটানোর মতই এবারের ঈদ পোশাকে দেখা যাচ্ছে , তরুণ-তরুণীরা বেছে নিয়েছে হলুদ রং। হলুদ রঙ্গের পাঞ্জাবী , কামিজ, শাড়ী এগুলো পড়েই হুমায়ূনকে স্মরণ করতে চায় তারা। হলুদ মানে হিমুর পোশাক। হিমু হয়ে হুমায়ূনকে খোঁজার এ হলো এক অনুপম প্রয়াস। অনেকে আবার পড়বে হুমায়ূনের মুখচ্ছবি ছাপা টি- সার্ট, গেঞ্জি। এ ভাবেই হুমায়ূন হারা ঈদ উদ্যাপিত হবে এবার বাংলাদেশে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আজ ও আগামী

লিখেছেন আবু সিদ, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১৫

অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

×