বিশ্ব মাতৃভাষা দিবস। এই ব্লগ সাইটটা বাংলা ভাষায়। এখানে এই বিষয়ের পরিচিতি-গুরুত্ব-মর্যাদা নিয়ে কথা বলা বাহুল্য বলার চেয়ে বলা ভাল কিঞ্চিত অপরাধ। আমি সেদিকে যাচ্ছিও না। কিন্তু আমার খারাপ লাগে, ভাবতে গেলে মনে ব্যাথা পাই, ক্ষেত্রবিশেষে নিজেকে অপদার্থও মনে হয়। দায়িত্বের কথা বললে সেটা তো এই দেশের নাগরিক হিসাবে আমার উপরও কিছুটা বর্তায়। আসলে আমরা দায়িত্ব অপরের কাধে চাপানো'র ব্যাপারে শুধুমাত্র পটুই নই, বিশেষজ্ঞও।
ভাষার জন্য আমাদের হিমালয়সম আত্বদানের ইতিহাস আছে, অথচ ভাষার উপর আমাদের আলাদা কোন বিশ্ববিদ্যালয় নাই। ভাষার জন্য আমাদের এই আত্মদানকে বিশ্বরুপ দেয়ার জন্য নাই কোন ঐ মাপের তাত্বিক এবং ব্যবহারিক প্রতিষ্ঠান।
এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান কি করা যায় যেই প্রতিষ্ঠানের সমর্থক শব্দ হয়ে যাবে ভাষা। যার পরিধি হবে সারা বিশ্ব। যেই প্রতিষ্ঠানটির বক্তব্য হবে ভাষার জন্য একটা আন্তর্জাতিক মাপকাঠি।
এরকম যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান করা যায় তাহলে কেমন হয়।
প্রথম পর্ব: শিশু শ্রেনী হতে সপ্তম শ্রেনী পর্যন্ত
এখানে শিশুরা আমাদের সাধারন কারিকুলামের সাথে তাদের পছন্দ মত চারটা ভাষার অক্ষর জ্ঞান থেকে শুরু করে প্রাথমিক স্তর শেষ করবে। এই স্তরে শিক্ষার্থীরা পাবে নয়টি পূর্ন শিক্ষা বছর।
দ্বিতীয় পর্ব: অস্টম শ্রেনী হতে দ্বাদশ শ্রেনী পর্যন্ত
প্রথম পর্বের শিক্ষার্থীরা সেচ্ছায় এই পর্বে ভর্তি হবে। এখানে শুধুমাত্র মানবিক শাখা থাকবে। বিজ্ঞান বা বানিজ্য বা অন্য কোন শাখা এখানে থাকবে না। মানবিক শাখার সাধারন কারিকুলামের সাথে শিক্ষার্থী যে ভাষা গুলোর উপর প্রাথমিক জ্ঞান অর্জন করল সেই ভাষাগুলোর উপর এই ছয় বছরে ইন্টামিডিয়েট স্তর শেষ করবে। প্রথম পর্ব থেকে কোন শিক্ষার্থী ইচ্ছা করলে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে চলেও যেতে পারবে। কারন সাধারন কারিকুলাম উপর তার একাডেমিক শিক্ষা তো রয়েছেই।
তৃতীয় পর্ব: স্নতক থেকে পিএইচডি লেভেল
এখানে শিক্ষার্থীরা একটা ভাষার উপর স্নাতক এবং স্নাতোকত্তর ডিগ্রি লাভ করবে। এখনে শিক্ষার্থীরা ভাষা সাথে সম্পর্কযুক্ত নানমুখী গভেষণার কাজও করবে।
আমি অভাজন। না ভাষার উপর, না শিক্ষা প্রিতষ্ঠানের উপর - কোনটার উপরই আমার সেরকম দখল নাই। এটার উপর কাজ করবেন স্ব স্ব ক্ষেত্রে যাঁরা বিশেষজ্ঞ আছেন তাঁরা। আমি আমার আইডিয়াটাকে একটা আমানত মনে করে পেশ করলাম।
** এটা নিয়ে পরবর্তিতে আরো ব্লগিং করার ইচ্ছা আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

