somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বকবি রবীন্দ্রনাথের শারীরিক প্রেম।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেমের বিভিন্ন মাত্রা, ধাপ বা প্রকার নিয়ে অনেকেরই অনেক ধরনের তত্ব, তথ্য, বিশ্লেষন রয়েছে। এর ভেতর "ফ্রয়েডিয়-প্রেম" ও "প্লেটনিক-প্রেম" একটা মোটা দাগের পার্থক্য। এই দর্শনের উপর অনেক আগে যাযাদি'তে মাহবুব কামাল নামে এক কলামিস্ট এ দুই প্রেমকে সঙ্গায়িত করেছেন এভাবে -
- দেশ ও সমাজের প্রতি মানুষের যে প্রেম সেটাই শতকরা একশত ভাগ প্লেটনিক প্রেম; কারন এতে শরীরের সামান্যতম কোন অংশ নাই, পুরোটাই মানসিক প্রেম।
- বেশ্যার প্রতি একজন কামুক পুরুষের প্রেম হচ্ছে শতকরা একশত ভাগ ফ্রয়েডিয় প্রেম; কারন এতে মনের সামান্যতম অংশ নাই, পুরোটাই শারীরিক প্রেম।

এই দুই প্রেমের বাহিরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আরেক ধরনের প্রেমের শ্রেণী বিন্যাস করেছেন। "প্রাচ্যের প্রেম" ও "পাশ্চাত্যের প্রেম"।
- প্রাচ্যের প্রেম হচ্ছে বিড়ালের প্রেমের মত - সখা, সখিকে ভোগ করার জন্য কত কায়দা, কত ভুলিয়ে-ভালিয়ে, আড়ালে নিয়ে গিয়ে একাকী রমনে লিপ্ত হওয়া।
- পাশ্চাত্যের প্রেম হচ্ছে কুকুরের প্রেমের মত - যখন যাকে যেভাবে পাওয়া যায়, প্রবেশের দ্বার অবারিত হলেই একক বা সবে মিলে, গলি কি চৌরাস্তায় কোন মাত্রা জ্ঞান না করেই অপার আনন্দে দিশেহারা হওয়া।
[রবীন্দ্রনাথের কথাগুলো হুবহু মুখস্ত নেই, তবে ভাবটা এরকম]

কয়েকদিন ধরে সুনীল গঙ্গোপাধ্যায়ের "প্রথম আলো" উপন্যাসটি পড়ছিলাম। অনেক ঐতিহাসিক চরিত্রে পূর্ণ এই উপন্যাসটি। ইহারই এক পাতায় রবীন্দ্রনাথ তার বৌদি নতুন বউঠান কাদম্বিরি'র শোক ভূলতে তাঁর স্ত্রী মৃনালিনী'র কাছে এলেন এবং তাদের প্রথম মিলনটির ঘটনা এভাবেই বর্নিত -

" . . . . . দ্রুত বিছানার কাছে চলে এল রবি। এ ঘরে একটি মৃদু গাসের বাতি সারা রাত জ্বলে। স্বচ্ছ মশারি দিয়ে দেখা যায়, ছোট্ট একটা পাশ বালিশ জড়িয়ে এক পাশে ফিরে ঘুমিয়ে আছে মৃণালিনী, গোলাপি ডুরে শাড়ি পরা, খানিকটা চুল এসে পড়েছে মুখের ওপর, তার ফাঁক দিয়ে ঝিকমিক করছে কানের হীরের দুল।

মশারি তুলে ভেতরে ঢুকল রবি, অন্যদিন যাতে মৃনালিনীর ঘুম না ভাঙ্গে তাই সে সন্তর্পণে অনেকটা দুরত্ব রেখে শোয়, আজ সে পাশে আঙুল দিয়ে সরিয়ে দিল ওর মুখের চুল। সেই সামান্য স্পর্শেই চোখ মেলে তাকাল মৃনালিনী, চমকে উঠল না, উৎসুক হয়ে তাকিয়ে রইল। রবি তার ঠোটে আঙুল বুলিয়ে দিল, তারপর তার নাক ও চোখের পাশে পাশে আঙুল দিয়ে যেন আঁকতে লাগল ছবি। মৃনালিনী তার আঙুলটা এক সময় চেপে ধরতেই রবি তাকে বুকে টেনে নিয়ে আদর করতে লাগল।

ছায়া থেকে শরীর অনেক বেশি আপন হতে পারে। শরীর অনেক কিছু ভুলিয়ে দেয়, এমনকি শোকও ভুলিয়ে দেয়।"
[ঘটনার সত্যি-মিথ্যা হয়ত প্রমাণিত কিছু নয়, কারন এটা সুনীলের উপন্যাসের অংশ।]
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×