somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংখ্যাগরিষ্ঠ অসচেতন নাগরিক সমাজে প্রচলিত ভোট একটি রাজনৈতিক কৌতুক

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা এক.
আমাদের বুয়া মমতার মা'কে আমার মা মজা করে ১৫/১৬ দিন আগে জিজ্ঞেস করেছিলেন সে গাজীপুর সি.ক. মেয়র পদে কাকে ভোটে দিবে। তখন নাম না বলে সে একটি মার্কার কথা বলল, "ঐ মার্কায় দিমু।" আমার মা জানতে চাইলেন কেন সে কি খুব ভাল লোক। বুয়া উত্তরে বলল, " বালা / মন্দ বুঝি না, আমাগর বাড়িওয়ালি [বস্তি বাড়ির মালকিন] আমাদের সবাইরে [ঐ বস্তিতে মোট ভোটারের সংখ্যা ২২] ঐ মার্কায় ভোট দিতে কইছে।" শেষে ভোটের দিন বুয়া ভোট দিয়ে আসার পর আম্মা আবার তাকে জিজ্ঞেস করলেন কি কোন মার্কায় দিলা। সে বিপরিত মার্কার কথা বলল। আম্মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন "কেন?" বুয়া উত্তর দিল, "আইজ সকালে বাড়িওয়ালী সবাইরে ডাইকা চা-নাস্তা করাইয়া কইল - আগে যা কইছি সব ভুইলা যাও; আইজকা এই মার্কারে ভোট দিবা। তখন কয়েকজন কইতে চাইল আপনে এতদিন কইলেন এইটা, এখন কন অন্যটা। বাড়িওয়ালী ধমকাইয়া কইল এত কথা কও ক্যান, যা কইছি ঐভাবে ভোট দিবা, রিকসা ঠিক করা আছে, ভোট দিয়া আমার লগে দেখা করবা। বুঝছ?" আম্মা বলল যে কেন্দ্রের ভিতর তো কেউ তোমাকে দেখত না, তুমি তোমার মত ভোট দিতে। বুয়া কইল আমরা তো বাড়িওয়ালির লগে হাত ধইরা কথা দিছি। আম্মা আর কিছু বললেন না।
ঘটনা দুই.
আমার অফিসের গাড়ি চালক হোসেন [৫০] নিজ বাড়িতে থাকে। তার বাড়িতে এক ভাড়াটিয়াও আছে। তিনি মহল্লার একটা ছোট স্কুলের এইচ.এস.সি পাস শিক্ষিকা। এই শিক্ষিকা হোসেনকে মুরুব্বি হিসাবে শ্রদ্ধা করে। ভোট দিতে যাবার সময় এই শিক্ষিকা হোসেনের ঘরে এসে জিজ্ঞেস করে -
- ভাইজান কারে ভোট দিব, বলেন।
- না, তোমার যারে ভাল লাগে তারে ভোট দিও।
- না ভাইজান, আমি তো আপনার পরামর্শ ছাড়া কোন কাজ করি না।আপনি যেই মার্কায় বলবেন, সেটাতেই দিব।
- তাইলে এই মার্কায় ভোট দিও।
- ঠিক আছে, ভাইজান।
আমি বুয়া বা্‌ শিক্ষিকাকে পয়েন্ট করছি না, বুয়া ও শিক্ষিকার অসচেতনাকে পয়েন্ট করিছ।
একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ভোট, একজন চিকিৎসকের ভোট, একজন প্রকৌশলীর ভোট, একজন সরকারী কর্মকর্তার ভোট, একজন সুপ্রিম কোর্টের আইনজিবির ভোট, একজন ব্যাংক এম.ডি'র ভোট, একজন মেজর জেনারেলের ভোট, একজন বৈঙ্গানিকের ভোট, একজন জাতীয় দৈনিকের প্রধান সম্পাদকের ভোট, একজন সংসদ সদস্যের ভোট, একজন মন্ত্রির ভোট
আর এই বুয়া / শিক্ষিকার ভোট-ক্ষমতার মাঝে কোন পার্থক্য আছে ?
সবার ভোট ক্ষমতা - ১।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×