somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ন্যুডিজম

০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা অর্থ কি দাড়ায় জানি না; তবে আমার যতটুকু জ্ঞান তা’তে যা মনে হয় এটার মানে দাড়ায় - নগ্ন বা ল্যাংটো হওয়ার চর্চা। ব্যাপারটা কার কাছে কিরকম লাগছে বুঝতে পারছি না; তবে আমার কাছে উদ্ভট লাগছে না। উদ্ভট না লাগার কিছু কারন আছে। আমি এবনরমাল সাইকোলজী বা মানুষের অস্বাভাবিকতা নিয়ে কিঞ্চিৎ পড়াশোনা করেছি। তা’তে বুঝলাম - কিভাবে মানুষের অস্বাভাবিক আচরনগুলো স্বাভাবিক হয়ে যায়।

আমি দেখেছি একসময়ের মধ্যবিত্ত-ফ্যান্টাসী কিভাবে ক্রমান্বয়ে তাদের জীবনাচরনের অংশ হয়ে দাড়ায়। আমার কোন এক বন্ধুর সাথে ডাচ-ক্লাবে গিয়েছিলাম। সেথায় সে আমায় তার এক পরিচিত কাপল এর সাথে পরিচয় করিয়ে দেয়। স্বামীর সাথে করমর্দনের পর তিনি যাকে তার স্ত্রী বলে পরিচয় করিয়ে দিচ্ছিলেন তিনি প্যান্ট-শার্ট পরিহিত এক ধোপ-দুরস্ত যুবক। চোখের পলক পড়েছে ঠিকই কিন্তু আকাশ থেকে পড়িনি। বুঝে নিয়েছি তারা গে-সেক্সুয়ালিটি।

ন্যুডিজম আমি সমর্থন করি কি করি না তা পুরোটাই আমার নিজস্ব ও ধর্মীয় মূল্যবোধের ব্যাপার। আমি কেবল বুঝাতে চেষ্টা করছি - ন্যুডিজম বা নগ্ন হওয়ার সংস্কৃতিতে আমরা ধিরে ধিরে কিভাবে নিমজ্জিত হচ্ছি।
ন্যুডিজম'র মানে এ নয় যে কেউ কাপড়-চোপড় খুলে চৌ-রাস্তায় ট্রাফিক-কন্ট্রোল করছে। ন্যুডিজম'র প্রকৃত সঙ্গা যা'ই হোক, আমি মনে করি নারী-নর যেকোন উপায়ে তার দেহশৌষ্ঠভ সমষ্টির সামনে প্রকাশ করার প্রবনতা'র নামই ন্যুডিজম বা নগ্নতা।
আপনি ভাবুন তো সমষ্টির সামনে আপনার লুঙ্গির গিটটা খুলে গেল বা শাড়ি-পরা কোন তরুনি রিকশা থেকে পড়ে তার আঁচল রয়ে গেছে রিকশার হুডে, আর তিনি পড়ে আছেন আলু-থালু বেশে রাস্তায়। আপনারা তো লজ্জায় লাল-নীল হয়ে যাবেন। এবার আমি দু'টো বিজ্ঞাপন-চিত্রের কথা বলব।

লাক্সের বিজ্ঞাপন। তরুনি স্টেজে পারফর্ম করতে ওঠার সময় কোন কিছুতে লেগে তার একটা স্লিভের কিছুটা ছিড়ে গেছে। তরুনি লজ্জা তো পেলেনই না, অপ্রস্তুতও নয়। তিনি দুহাতের পুরো স্লিভই ছিড়ে স্লিভলেস হয়ে ফুল-বোল্ড-স্টেপ'এ মঞ্চে দাড়িয়ে বগল-সৌন্দর্য প্রদর্শন-পূর্বক সবাইকে হাত নাড়িয়ে উষ্ণ সম্ভাষন করলেন। করতালির মাধ্যমে পুরো অডিয়েন্স তাকে স্বাগত জানাল। বিজ্ঞাপনে তো পণ্যের প্রচার পেলো, আর ভিন্ন আঙ্গিকে নগ্নতাকে উৎসাহিত করা হল।

সূর্য-কিরণ-প্রতিরক্ষাকারী কোন লোসনের বিজ্ঞাপন। মডেল উরুর মধ্যভাগ অবধি স্লিভ-লেস ফ্রক পরা। কোন এক দালান থেকে বের হয়ে বাস-স্টপে যাবেন। কিন্তু কড়া রোদ। তাই তিনি দালানের এক পাশের ছায়ায় ছায়ায় ফুটপাথ অবধি গেলেন। তারপর কোন এক অপরিচিত পুরুষের ছাতার তলে করে কিছুদুর যাওয়ার পর দেখলেন, পুরুষের গন্তব্য একদিকে, বাস-স্টপ অন্যদিকে। পুরো বিপদ!!! ঠিক সে সময় ত্রাতার ভুমিকায় লোসন কো. এগিয়ে এলো - তাদের লোসন মাখলে আপনি শরীর উদোম করেও কড়া রোদে নির্বিগ্নে চলতে পারবেন। তবু নারী তুমি পোষাক দিয়ে নগ্নতা'কে ঢেকো না।

উদোম শরীরে একসময় কোন নায়ককে দেখা যেতো না। এখন সুইমিং পুল, সিবিচ, পার্কের সিনে তো কথাই নেই, ফরমাল পোষাকেও ব্লেজারের নিচে শার্ট পেট অবধি উন্মুক্ত করে শরীরের ৬/৮ প্যাক দেখানো চাই।
মিডিয়া বহু আগ থেকেই নারীর বুকের উপত্যকা দর্শন শুরু করেছে। এখন পুরুষদেরও দু-পায়ুর ভাঁজ ও আন্ডারওয়ারের ব্র্যান্ড দেখানো শুরু হয়ে গেছে। এখন তরুনরা টেইলার্সে গিয়ে আর বলে না, আমার কোমরের মাপ নিন, বলে - আমার হিপের মাপ নিন।
মিডিয়া এগুলোর মাধ্যমে ক্রমশ নগ্ন হওয়ার চর্চার দিকে এগিয়ে নিচ্ছে। আর আমরা সেগুলো ঢোক গেলার মত একটা একটা করে গিলছি।
সাবাস!?

সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪
১৭টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের এস,এম,ই খাতে উদ্ভাবনের বাধা ও সম্ভাবনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১০



বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাত আজ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু বাস্তবতা হলো, এই খাতের অনেক উদ্যোক্তা এখনো উদ্ভাবন বা ইনোভেশন গ্রহণে পিছিয়ে আছেন। গবেষণায়... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×