ফারাক কি হবে?
০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কেমনে আলাদা করি -
এ বছর, আর আগের?
সমান ই তো লাগে -
নতুন বছর, আর আখের।
সই-সাবুদ আর
ব্যাংক-চেক'র পাতায়;
ফারাক হয়, অংক বদলায়
বেনিয়া'র বাকির খাতায়।
ফকিরের ভান্ডে
কিবা, মাস্তানের ফান্ডে;
ফারাক কি আর হয়
বখাটের ফান-ডে?
রাস্তার জ্যাম, কিবা
চাকুরে'র ঘুসে,
সেই বালি-ধুলো যায়
একই ফুসফুসে।
ক্রেতা ঠকে, আর
বেনিয়ার ব্যবসা বাড়ে;
দূর্নীতি আর জোচ্চুরি
ঘটে সেই একই হারে।
তাই পাই না সুখ -
"হ্যাপি নিউ ইয়ার"এ
সবই হয়, সবই চলে, চলবে
সেই গত বছরের গিয়ারে!!!
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন