somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চেপে যাই, চেপে যান........সুখি দম্পতি হয়ে যান।

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতরাতে আনোয়ারের বিয়ে বার্ষিকীর পার্টিতে মকসুদের দাম্পত্য কলহের হট-টপিক আড্ডার এক ফাঁকে মেজবার বউ এক ভুবন ভুলানো হাসি দিয়ে বলল, "আমরা ভাই সুখী দম্পতি।" মেজবাটাও কিছু না বলে দাঁত কেলিয়ে বউ এর কথায় সায় দিয়ে গেল।
আর কেউ না জানুক আমি তো জানি, ওদের দু'জনের ভেতর কত্ত অসংগতি-অমিল।
- মেজবার পছন্দ গাঢ় রঙের পর্দা; ভাবির হালকা।
- মেজবা চায় বাচ্চাদের বাংলা মিডিয়ামে পড়াতে; ভাবির মরন-পণ ইচ্ছা ইংলিশ মিডিয়ামে।
- মেজবা বড় হয়েছে আড়তদারী ব্যবসায়ী পরিবারে যেখানে অর্থ অঢেল, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী জরুরী না। প্রচন্ড হাউ-কাউ, আবেগ, উত্তেজনা, উপযাচক-উপকারী-মন আর বিরক্তিকর অপরের সমস্যায় নাক গলানো স্বভাব, মাত্রাতিরিক্ত আন্তরিকতার সাথে জয়েন্ট-ফ্যামিলীর আগোছালো এক পুরুষ প্রধান পরিবেশে বেড়ে উঠেছে।
আর ভাবি বড় হয়েছে উচ্চ শিক্ষীত, সরকারী কর্মকর্তা বাবা আপাত উদাস ও কঠিন নিয়ন্ত্রন প্রিয় মায়ের গোছালো ছোট্ট পরিবারে; যেখানে পরিবারের সদস্যরা একমাত্র বাথরুম ছাড়া নিজের মত থাকতে পারে না। নিজ বাসার ড্রইং রুমে বসতে হলে নিয়ম মেনে বসতে হয়, প্রচন্ড আবেগ উত্তেজনাতেও কন্ঠ স্বরকে রাখতে হয় নিয়ন্ত্রনে। দাদী মারা গেছেন সেই শোক প্রকাশেও থাকতে হয় পরিমিতি বোধ। প্রচন্ড আনন্দ সংবাদও প্রকাশ করতে হয় সৌজন্যতার সাথে।
- নিজ ঘরে মেজবা থাকতে চায় লুঙ্গি পরে; আর ভাবির কাছে সেটা একটা অসভ্যতা।
- কোন আত্মীয় বাসায় আসছে তো তাকে আধা ঘন্টা ড্রইং রুমে বসিয়ে ড্রেস চেঞ্জ করে শোবার ঘর থেকে ভাবি আসে দেখা করতে; মেজবার কাছে এটা একটা ফাজলামো।
- নিজ ঘরে প্রয়োজনে শরীরের যেখানে-সেখানে চুলকাতে পারা, 'যামু' 'খামু' 'গেছেগা' শব্দ ব্যবহার করা মেজবার কাছে স্বাচ্ছন্দ মনে হয়; আর ভাবির কাছে পুরো ব্যাপারটাই একটা গেঁয়োপনা।
দু'জনেই বিশ্ববিদ্যালয়ের একই বিষয়ের তিন বছরের গ্যাপের ছাত্র-ছাত্রী ছিল। মেজবার মাত্রাতিরিক্ত আন্তরিকতা আর ভাবির অসম্ভব গোছালো স্বভাবই তাদেরকে এক সময় একে অপরের দিকে টেনেছে। টান থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে, আর বিয়ের পর আজ এই দশ বছরের সংসার।
আমি বুঝে উঠি না, এত্তসব বৈপরিত্ত নিয়ে তারা বাস করছে কিভাবে, আর গাল-ভরা সুখি দম্পতির বিজ্ঞাপনই বা দিচ্ছে কিভাবে।
একদিন মেজবারে জিগাই, "ওই হালার-পো কাহিনী কি রে?!" কইল, "দোস্ত, কাহিনী কিছু না, সবই ডিপ্লোম্যাসী; আর আমরা দু'জনই একেকজন বড় মাপের ডিপ্লোম্যাট। খালি চাইপা যাই - সবকিছু।"
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×