somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হত্যা, খুন: আকছারই ঘটছে, তবে কোন কোন ঘটনা অনেক ঘটনার প্রতিনিধিত্ব করে বা প্রতিক হয়ে দাড়ায়

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে বর্তমান সামাজিক নিরাপত্তার কোন স্তরে সাধারণ মানুষের বসবাস তনু-ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এরকম ঘটনা যে আর ঘটেনি বা ঘটছে না, তা নয়; আকছারই ঘটছে। তবে কোন কোন ঘটনা অনেক ঘটনার প্রতিনিধি বা প্রতিক হয়ে সামনে চলে আসে।

প্রশাসন পত্রিকা মারফত জনগণকে ওয়াকিবহাল করছেন - দূর্ঘটনাকে গুরুত্ব দেয়া, সঠিকভাবে তদন্ত করা, বিপদগ্রস্থকে সাহায্য ও মানবিক সহায়তা প্রদান, অহেতুক হয়রানী না করা, প্রভৃতী তাঁদের দাপ্তরিক কাজেরই অংশ; এগুলোর জন্য আন্দোলনের মত পৃথক চাপের প্রয়োজন নাই।

সেনা গণসংযোগ বিভাগ থেকে পত্রিকা'র মাধ্যমে জানানো হয়েছে - তাদেরকে অহেতুক সন্দেহ করা হচ্ছে এবং তারা এ ঘটনা তদন্তে পূর্ণ আন্তরিক ও সহযোগিতা করছেন।

কিন্তু আমরা নানা মাধ্যমে কি দেখছি বা পড়ছিঃ
- নিহতের শোক-সন্তপ্ত মা-বাবা'কে গভীর রাতে মিথ্যে কথা বলে সেনানিবাসে ডেকে আনা হল। তাঁদেরকে একই কথা বারংবার জিজ্ঞেস করে মানসিক-কষ্ট প্রদান করা হল। একে তো তারা মানসিক বিপর্যস্ত, তারউপর অস্বাভাবিক সময় ও স্থানে জিজ্ঞাসাবাদ।
- শুনেছি তনু দু'টি টিউসনি করত; সেসব ঘরের অভিভাবক, বাসিন্দা, ছাত্র-ছাত্রী তাদের কাছ থেকেও তো তথ্য পাওয়া যেতে পারে। আমরা কিন্তু এর আগে পত্রিকান্তরে জেনেছি - রামপুরায় দুই শিশু খুনের মামলায় গৃহশিক্ষিকাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
- যেখানে তনুর লাস পাওয়া গেছে সেখানকার নিরাপত্তার দায়িত্বরত ব্যক্তিদের ভাষ্য এখনো আমরা জানি না। যে গেইট দিয়ে তনুর লাস ওখানে আসতে পারে সেই গেইটের দায়িত্বরত এমপি'র ভাষ্য কি?
- তনুর লাসের ফরেনসিক রিপোর্টের দীর্ঘসূত্রিতার কারন কি? তনুর মা-বাবা'কে যত "প্রম্পট" জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হল; উপোরোল্লিখিত ব্যক্তিদের তত "প্রম্পট" আনা হয়েছে কি?
আইন-শৃংখলা বাহীনি অন্যান্য দায়িত্বের মত এগুলোও অতীব দ্রুততায় করেছেন কি না, তা কিন্তু আমরা পত্রিকান্তরে জানতে পারছি না।

আমরা সবাই অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের এস,এম,ই খাতে উদ্ভাবনের বাধা ও সম্ভাবনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১০



বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাত আজ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু বাস্তবতা হলো, এই খাতের অনেক উদ্যোক্তা এখনো উদ্ভাবন বা ইনোভেশন গ্রহণে পিছিয়ে আছেন। গবেষণায়... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×