somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খেলা-ধুলা’রে বিনোদনের পর্যায়ে’ই রাখেন না রে ভাই . . . . . . !

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা কামে-আকামে, বুইঝা না বুইঝা হুদাই সিরিয়াস হইয়া যাই। মাগার যেইখানে সিরিয়াস হওনের দরকার, ঐখানে চরম অবহেলা।
চাকুরে তার দপ্তরে কাজে সিরিয়াস না, সিরিয়াস খেলার টিকেট কেনায়।
প্রকৌশলী তার দায়িত্বে সৎ নয়, সততা খোঁজে আম্পারিং এ।
শিক্ষক শিক্ষাদানে ফাঁকিতে দক্ষ, কিন্তু খেলার কোচের কোচিং এ ভুল ধরে।
আইনজীবি হরদম টাকার কাছে বিক্রি হচ্ছে, আর রান-আউট ঠিক হয়েছে কি না, তা নিয়ে গলার রগ ফুলাচ্ছে।
ব্যবসায়ী নিজ ব্যবসায়ে বৈধ-অবৈধ কৌশল করাকে "পার্ট অব বিজনেস" ভাবে। খেলাও যে এখন হাজার কোটি টাকার ব্যবসার অংশ তাহা ভুলিয়া যায়।

এরকম চিকিৎসক, রাজনীতিবিদ, এনজিও-সংঘটক, সরকারী-বেসরকারী চাকুরে - সকল পেশার মানুষ নিজ নিজ ক্ষেত্রে নির্বিকার দায়িত্বহীন ও অসৎ থেকে, ক্রিকেট খেলাতে এসে হয়ে পড়েন চরম স্পর্শ-কাতর।

এক দর্শক ক্রিকেট'এ পাকিস্তানের পক্ষে দু'হাত তুলে আনন্দ করে খেলার জন্য নয়; কেন?
- পাকিস্তান মুসলমানগো দেশ বইলা।
যহন কই, এই মুসলমান তো ৭১এ তোমার মা-খালাদের মাল'এ গানিমাত মনে কইরা খাল বানাইছিল।
আরেক দর্শক ইন্ডিয়া নামে দিবারাত্র জপ করে খেলার জন্য নয়; কেন?

- ৭১এ ভারত বন্ধু হইয়া সাহায্য করছে বইলা।
যহন কই, এই বন্ধু বাংলার নদী-প্রবাহ নিয়ন্ত্রণ করে এই ভুমিরে মরু বানাইতে চায়।
এই বন্ধু আমার কারখানাগুলারে প্ল্যান-মাফিক ধ্বংস কইরা, পুরো বাংলাদেশকে তার পণ্যের বাজার বানাইতে চায়।

এই দুই দল আবাল চো.... দর্শকরে কই কুটনৈতিক সম্পর্কে কোন ধর্ম নাই, কোন বন্ধু নাই....... এমনকি কোন শত্রুও নাই। আছে স্বার্থ ও বানিজ্যিক সমীকরন।

অমিতাভ যখন পাকিস্তানী খেলোয়াড়ের খেলায় মুগ্ধ হয়ে প্রশংসা করে, তখন কি তিনি রাজাকার হইয়া যান; আবার পাকিস্তানী কোন স্টার খেলোয়ার যখন সচীনের খেলোয়াড়ী ভাবের প্রশংসায় পঞ্চমুখ হন, তখন কি তিনি ভারতের দালাল হইয়া যান?!

আমরা ক্যান খেলারে খেলার বাইরে টাইনা আইনা নিজের পা... নিজে মারি?
বাংলাদেশ-পাকিস্তান খেলায় চরম পাকিস্তান প্রেমীরও প্রাণ বাংলাদেশের পক্ষে কাঁদে।
আবার বাংলাদেশ-ভারত খেলায় ভারত বলতে অজ্ঞান লোকটিও বাংলাদেশের জন্য জান দিয়ে দিবে।

সমস্যা কেবল তাদের যারা খেলাকে খেলার বেশী ভাবে।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনি অন্যায় করছেন, ওমর খাইয়াম!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩৪

আপনি সামুতে দীর্ঘদিন ধরে লিখছেন। এই ব্লগে আপনার অনেক অবদান। সেই অধিকারে, যে কোন ব্লগারের লেখাকে আপনি সমালোচনা করতেই পারেন। কিন্তু, কারো নাম নিয়ে কটাক্ষ করার অধিকার আপনাকে কে দিয়েছে?... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২৯)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা জুন, ২০২৬ রাত ১:১৯



সূরাঃ ২৯ আনকাবুত, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। এ সকল দৃষ্টান্ত আমি মানুষের জন্য দেই। কিন্তু এটা আলেমরা ছাড়া কেউ বুঝে না।

* মানুষের জন্য আল্লাহ প্রদত্ত দৃষ্টান্ত আলেমরা বুঝেন।... ...বাকিটুকু পড়ুন

এমপির কাজ কি মানববন্ধন করা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা জুন, ২০২৬ রাত ২:২০


ব্রাহ্মণবাড়িয়ায় একটা সিনেমা দেখানো হবে। পারিবারিক সিনেমা। সেন্সর বোর্ড থেকে পাস করা। নাম "বনলতা এক্সপ্রেস।" ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি ঈদের আনন্দে মানুষকে একটু সিনেমা দেখাতে চাইল। এতটুকুই ছিল ঘটনা ।... ...বাকিটুকু পড়ুন

মানুষ হিসেবে জন্মের সার্থকতা এবং তোমাদের ক্লাউড আমাদের নদীগুলো শুকিয়ে দিচ্ছে বিষয়ে

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুন, ২০২৬ সকাল ১০:৪৫


কিছুদিন আগে আমার সিটি স্ক্যানের অ্যাপয়েন্টমেন্ট ছিল পাশের শহরের এক হাসপাতালে। গুরুতর কোন অসুখ নয়। ভলিবল খেলতে গিয়ে হাতের জয়েন্টে ব্যথা পেয়েছিলাম স্ম্যাশ করার সময় (আমার ছেলের ভাষায় স্পাইক)। অনেকদিন... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ভালোবাসো, মন নিয়ে ফিরে এসো

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা জুন, ২০২৬ দুপুর ১:৪১

তুমি যদি ভালোবাসো
মন নিয়ে ফিরে এসো



Rhythm, beats, Musical Synergy
If you love songs, you will love it

তুমি যদি ভালোবাসো
মন নিয়ে ফিরে এসো
হৃদয়ে ফুটেছে ফুল
অভিমান ভেঙে ফেলো
মন আজ হারাতে চায়
মেঘেদের... ...বাকিটুকু পড়ুন

×