somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয়া মন্ত্রী তারানা হালিম, গ্রাহক-তথ্যের চেয়ে গ্রাহক-সেবার দিকে খানিকটা নজর দিন না . . . . .

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নায়িকা তারানা,
আইনজীবি তারানা,
এমপি তারানা
এবং মন্ত্রী তারানা।

আসলে আপনি তো কেবল একজন ব্যক্তি নন, আপনি রীতিমত একটা প্রতিষ্ঠান। অনেক গুনে অনন্যা আপনি। তাই তো আপনার নিকট জনগণের আশা-চাহিদা'ও অনেক বেশী।

আপনি এসেই আদেশ জারী করলেন - বায়োমেট্রিক্স পদ্ধতিতে মোবাইল গ্রাহকদের তথ্য সংগ্রহ করতে হবে। আদেশ দেয়ার সাথে সাথে তা পালন করা শুরু হয়ে গেল। শুরু বলাটা একটু সাদামাটা শোনায়; আসলে বলা চলে, এক এলাহী কান্ড শুরু হয়ে গেল। মোবাইল কোম্পানিগুলোর মালিক থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী-পরিবেশক-গ্রাহক সবাই সেই আলোড়নে মহা-আলোড়িত হল। মন্ত্রী-আদেশ বলে কথা! খুশী-অখুশী যা'ই হোক সবাই সে আদেশ পালন করছে।

কিন্তু মাননীয়া মন্ত্রী, আপনি কি নিজ ঘরের খবর রাখেন?! আপনার টিএনটি'র বিপনন থেকে শুরু গ্রাহক-সেবা সবটাই এক মহা অপেশাধারী, গোঁয়ার, দায়সারা-গোছের কর্মকান্ড। আমি আজ তিন বছর ধরে আমার অফিসে টিএনটি লাইন ব্যবহার করছি। ক্রমাগত নূন্যতম একমাস আমি অভিযোগহীন আমার ফোনলাইন ব্যবহার করতে পারিনি। লাইনম্যান থেকে শুরু করে প্রোকৌশলী সবার এক কথা - ঠিক আছে যান, দেখি কতটুকু কি করা যায়। আমরা গ্রাহকরা মাসের পর মাস নিয়মমাফিক বিল দিয়ে যাচ্ছি, অথচ সেবা-দানের ক্ষেত্রে প্রতিষ্ঠান নির্বিকার।

তাই বলছিলাম - গ্রাহকদের তথ্যের চেয়ে তাদের পয়সা-দিয়ে-কেনা সেবা যেন তারা পেতে পারে সেদিকে কি কিঞ্চিৎ নজর দিতেন তো বহুৎ উপকার হইত! তা না হলে আসলে কাজের নামে লবডংকা'ই হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিঠে কোদাল, হাতে মোবাইল

লিখেছেন মুনতাসির, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:২৪



শীতের সকাল।
কুয়াশার চাদরে মোড়ানো মাঠ,
পিঠে কোদাল, হাতে সময়—
মাটি আর মানুষের প্রতিদিনের নিরব সংলাপ।

বগুড়া, ২০২৬। ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।
নীচে দেয়া চিত্রে... ...বাকিটুকু পড়ুন

এনসিপি কি সত্যিই ডঃ ইউনুসকে হত্যার চক্রান্ত করছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৫



এটা সত্যি যে, সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপি নেতারা ডঃ ইউনুসকে যাচ্ছেতাই ভাষায় গালিগালাজ করেছেন। কিন্তু, তাই বলে হত্যা কেন করবে!!! ব্লগে আমার এই পোস্টের মাধ্যমে এন,সি,পি নেতৃবৃন্দের দৃষ্টি... ...বাকিটুকু পড়ুন

×