somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুজুর, ব্লগার মানে লেখক; ব্লগার মাত্রই নাস্তিক নন। আর প্রকাশ্য-ঘোষিত-যুদ্ধ ব্যাতীত শরিয়ত কি কাউকে হত্যার অনুমতি দেয়?!

২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি এক মাদ্রাসায় সামান্য আর্থিক সহযোগিতা মাসিক ভিত্তিতে করি। ওখানকার অধ্যক্ষ ও মুফতি সাহেব যখন শুনলেন যে আমি একজন ব্লগার। তখন তিনি ইহার এক জোর প্রতিবাদ করে বললেন.........
- উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তাইলে ব্লগার কেমনে হন!
- উনি নবীর সুন্নত দাড়ি রাখেন, উনি আবার ব্লগার কেমনে হন!!
- উনি নিয়মিত মাদ্রাসায় অর্থ-সাহায্য করেন, ব্লগাররা কি মাদ্রাসায় দান করে!!!

যেহেতু শিক্ষিত মানুষ, পরে একটু ধাতস্ত হয়ে আমাকে ফোন করে ব্লগার সম্পর্কে জানতে চাইলেন। তার সাথে এ নিয়ে আমার অনেক কথা হয়। উল্লেখ্য, আমি ওনাকে এবং ওনার মাদ্রাসার ছাত্রদের থামাতে পেরেছিলাম সেইসময়ের "হেফাজতে'র সেই মহাসমাবেশ'এ এবং কোন অবরোধ আন্দোলনে যোগদানে।

যাহোক ব্লগ সম্পর্কে ওনাকে আমি মোটামুটি সব কথা বলি। উনি বুঝলেন ব্লগ দৈনিক / সাপ্তাহিক / মাসিক পত্রিকা বা কোন লেখকের বই বা কলামের মতই একটা মাধ্যম যেখানে লেখক তার নিজস্ব মতামত প্রকাশ করতে পারে। এই লেখকদের কেউ কবি, কেউ উপন্যাসিক, কেউ প্রাবন্ধিক, কেউ গল্পকার, কেউ কলামিস্ট, আবার কেউ ব্লগার। ব্লগারসহ এই সমস্ত লেখকগণ মুসলমান-হিন্দু-খৃষ্টান-বৌদ্ধ-আস্তিক-নাস্তিক-প্রকৃতিবাদী-মানবতাবাদী-মৌলবাদী-বস্তুবাদী-পূঁজীবাদী-সমাজতন্ত্রী-আওয়ামিলীগ-বিএনপি-জামাত-হেফাজত-সুশীল-কুশীল সব ধরনের মানুষই হতে পারেন।

পার্থক্য হল - পত্রিকায় লিখতে হলে সম্পাদকের অনুমতি লাগে, বই বের করতে হলে বেশ খরচাপাতি লাগে। ব্লগ লিখতে হলে একটা ইন্টারনেট সংযোগ আর যেকোন একটা কি-বোর্ড হলেই চলে।
তখন উনি বুঝলেন যে ব্লগার মানেই নাস্তিক নন।

এরপর ওনাকে প্রশ্ন করলাম -
- আমাকে একটা হত্যা-উদাহরণকে দেখাতে পারবেন যা কোন রাষ্ট্রীয় বিচার বহির্ভুত বা প্রকাশ্য-ঘোষিত যুদ্ধ ব্যতীত আমাদের নবী [সাঃ] অনুমতি দিয়েছেন বা আমাদের ইসলামী শরিয়ত সমর্থন করে?
- একটা হত্যা-উদাহরণ দেখাতে পারবেন যা নবীর জামানায় বা খলিফাদের জামানায় হয়েছিল কেবলমাত্র নবী [সাঃ]কে গালমন্দ করার জন্য?

তাহলে যারা নাস্তিক তাদের ইসলাম-বিরোধিতা তো স্বাভাবিক; আমি মুসলমান হয়ে নিজে কিভাবে শরিয়ত বা ইসলাম বিরোধী কাজ করি।
ইসলাম অর্থ শান্তি এবং মুসলমানের পরিচয় তার সহনশীলতার মাত্রার উপর নির্ভর করে।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২২
১৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×