somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতন্দ্রিলা ও একটি দুপুর

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পকেটে হাত দিয়ে দেখি পকেট ছেঁড়া,এদিকে সিগারেটে আগুন দিয়ে দিয়েছি।
টাকা কোথা থেকে দিব এখন?
এদিক ওদিক তাকালাম নাহ টাকা গুলো আশে পাশে কোথাও পড়েনি।
সিগারেট এর দোকানে কি বলব যে আমার টাকা নেই? নাকি ঝেড়ে একটা দৌড় দিব তাই ভাবছিলাম__

তুমি আবারো সিগারেট খাচ্ছ?
তাকিয়ে দেখি অতন্দ্রিলা, একটা হাফ ছাড়া নিঃশ্বাস দিতে দিতে আঁটকে ফেললাম,
-এই তোমাকে না আজকে দারুন লাগছে, পার্লারে গিয়েছিলে বুঝি?
-তুমি আমার মুখে মেকআপ দেখেছ কোনদিন? পার্লারে না গেলে কি আমায় সুন্দর লাগেনা?
বুঝলাম ভুল কথা বলে ফেলেছি,এখন কি বলা যায় তাই ভাবছি_
-অ্যাঁ ! ইয়ে, মানে তোমাকে তো সবসময় ই দারুন লাগে।
-বাদ দাও তো এসব কথা, জীবনেও কখনো ভালো করে তাকাওনি আমার দিকে সেটা আমার জানা আছে। তুমি আবারো সিগারেট খাচ্ছ কেন? তুমি না বলেছ সিগারেট ছেড়ে দিবে?
-হ্যাঁ! ছেড়ে দিব তো, এটাই লাস্ট সিগারেট আর খাবনা, প্রমিস।
-এই পর্যন্ত তুমি কয়টা লাস্ট সিগারেট খেলে? আর এসব মিথ্যে প্রমিস গুলো না করলে হয়না?

বুঝলাম বাতাস একদম অনুকুলে যাচ্ছেনা আজকে। পরিস্থিতি আরও প্রতিকূলে যাওয়ার আগেই যা বলার বলে দিতে হবে।
-অ্যাঁ ! ইয়ে ! অতন্দ্রিলা , তোমার কাছে দশটা টাকা হবে?
-ঠিক দশ টাকা কেন?
-অ্যাঁ ! মানে_ প্যান্টের পকেট ছেঁড়া, টাকা সব পড়ে গেছে কোথাও। এখন সিগারেট এর বিল দিতে পারছিনা। দাওনা প্লিজ , তোমাকে কাল ঘুরতে নিয়ে যাব।
-তোমার তো আমাকে গত সপ্তাহে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল, তুমি না একটা ইয়ে। আর এসব ছাই পাশ এর বিল আমি দিতে পারবোনা। বলেই অতন্দ্রিলা মুখ ঘুরিয়ে উল্টো দিকে হাটা শুরু করে।

আমি হেসে ফেললাম, অতন্দ্রিলা কেমন জানি বাচ্চাদের মত থপ থপ করে হাটে। দুপুরের কড়া রোদে অতন্দ্রিলাকে সূর্য পরীর মত লাগছে,
যদিও সূর্য পরী কি আমি জানিনা। তবে আমি জানি যে অতন্দ্রিলা একটু পরেই ফিরে আসবে, দশ টাকা দিবে সিগারেটের দোকানে।
এর পর আমাকে নিয়ে কোথাও যাবে, বসব আমরা, গল্প করে করেই সূর্য টাকে অস্তমিত করে দিব। আমি অপেক্ষা নিয়ে তাকিয়ে আছি, জানি ও আসবেই।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৯ শে মে, ২০২৬ দুপুর ২:২৫


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×