কান্ডারী
শামসউদ্দিন হাওলাদার
কে হবে কান্ডারী আজ, বাংলার অাপমর জনতার
কে নেবে সকল দায়, দুখীর দুঃখ ভোলা বার,
কে হবে সেই নেতা আজি, সবুজ শ্যামল বাংলার
কে বোঝাবে দুখি মানুষে, সুখের বার্তা দেবে আনি।
কে হবে সেই পথপ্রদর্শক, সাহস বুকে পাহাড় সম
কে হবে সেই কান্ডারী, দুঃসাহসী দেবে উত্তাল সমুদ্র পাড়ি,
কে বুঝবে আজি, বাংলার দুঃখী মানুষের আর্তনাদ
কে নেবে সেই দায়িত্ব, নিজের জীবন রেখে বাজী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



