একদিন জীবন যুদ্ধে হেরে যাওয়া মানুষগুলোর মুখে হাসি ফুটবে!
একদিন শত চেষ্টা আর অদম্য ইচ্ছার পরও বুয়েটে পড়তে না পারা ছেলেটা - প্রতিষ্টিত ইঞ্জিনিয়ার হবে!
একদিন সরকারী মেডিকেলে পড়তে না পারা মেয়েটা ডাক্তার হবে। মৃত্যুর দুয়ার থেকে কোন রোগীকে ফিরিয়ে এনে জয়ীর হাসি হাসবে!
একদিন ডিইউতে পড়ার স্বপ্নকে বাস্তব করতে না পারা মানুষটা বিসিএস ক্যাডার হবে!
একদিন এই শহরের মানুষগুলো সুখের সংসার পাতবে। সেখানে থাকবে না কোন ব্যর্থতার গ্লানি!
ততদিন কি অপেক্ষা করতে পারবে না? পারবে না ধৈর্য্য ধরে চেষ্টা চালাতে?
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




