somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

ঘাড়-ত্যাঁড়া ধরণের মানুষ আমি। নিজের ইচ্ছেগুলো নিয়ে ব্যস্ত থাকতে ভালবাসি। কিছুটা অসামাজিকও বটে।

আমার পরিসংখ্যান

শাহ মোহাম্মদ ইসমাইল
quote icon
কজিতো, এরগো সাম
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ফ্লাশ ফিকশনঃ বিভ্রাট

লিখেছেন শাহ মোহাম্মদ ইসমাইল, ১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

'ঐ চেরি গাছটায় কয়টা পাতা আছে জানেন?'

রবার্টের প্রশ্নে ঘাড় ঘুরালেন মিস্টার উইঙ্কল। ভ্রু কুঁচকে ফেলেছেন। শূণ্য দৃষ্টি নিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে ছেলেটা। তর্জনী দিয়ে ইশারা করে বাইরের দিকে দেখালো ও।

'ছয় লক্ষ এগারো হাজার তিনশো বাইশটা।', উত্তরের জন্য বেশি সময় অপেক্ষা করল না রবার্ট।

কি বলবেন ভেবে পেলেন না মি. উইঙ্কল।... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!

গল্পঃ ক্যাটফিশ

লিখেছেন শাহ মোহাম্মদ ইসমাইল, ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৩

তিন্নিদের এক্যুরিয়ামে একটা ক্যাটফিশ আছে। রূপালি গায়ে কালো ছোপছোপ দাগওয়ালা। কয়েকদিন আগে তিন্নির বাবা নিয়ে এসেছেন ওটা। আনার পর থেকেই তিন্নির একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে ক্যাটফিশটাকে খাওয়ানো।
তিন্নি প্লেট থেকে নিয়ে পানির মধ্যে ছিটিয়ে দেয় খাবারের দানাগুলো। পড়তেই না পড়তেই টুপ করে সেগুলো মাছটার পেটে চলে যায়। এক্যুরিয়ামে অবশ্য আরো চার-পাঁচটা... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

ও প্রাচীন দেবতারা!

লিখেছেন শাহ মোহাম্মদ ইসমাইল, ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪৩

প্রার্থনা করি
নিশীথে যেন আমাদের পথ দেখান দেবতা আমুন'রা,
স্বর্গের অভিভাবক যিনি,
দুই দিগন্তের মাঝের সব রাজ্যের যিনি রাজা,
তাঁর পবিত্র স্নিগ্ধ আলোয় স্নান করে আমরা আবার নবজন্ম যেন পাই,
আমাদের হৃদয় যেন ভরে উঠে তাঁর আশীর্বাদে,
ও রা,
রাতের অন্ধকার থেকে যিনি আমাদের রক্ষা করেন,
পৃথিবীকে আবার আলোকিত করে দিন,
আমাদের সৌভাগ্য দিন আবার সকাল দেখার।

প্রার্থনা মা'আতের প্রতি,
দশ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

দু'টুকরো ফ্লাফি

লিখেছেন শাহ মোহাম্মদ ইসমাইল, ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

১. শিরোনাম: রক্তক

“ওর লাল শাড়ি খুব পছন্দ ছিল।”, দীর্ঘশ্বাস ছেড়ে বলল মাহতাব।

ক্রাইম সিনে উপস্থিত সিনিয়র ডিটেক্টিভ হাসান আলী ঠিক বুঝে উঠতে পারলেন না মৃত্যুর আগে মেয়েটা সাদা শাড়িটাকে রক্তে লাল করার চেষ্টা করেছে নাকি শাড়িটা রক্তে লাল হয়েছে।

২. শিরোনাম: প্রতিবিম্ব

“আমাকে ভুলে যেও।”, আমাকে উদ্দেশ্য করে বলল আয়নার প্রতিবিম্বটি।

নির্জন রুমটাতে একাকী... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     like!

কবিতা: রংয়ের মেলা

লিখেছেন শাহ মোহাম্মদ ইসমাইল, ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৪

নিশীথে তারার মেলা বসে; আকাশে।
এখানে বসে দেহের মেলা,
বাদামী,কালো কিংবা সাদা,
হরেক রং খুঁজে ফিরে বিপরীত আরেকটা।

জানো কি? এখানে নাই কোন ভেদাভেদ!
রাজা, উজির, মন্ত্রী কিংবা চাষা, মজুর, মিস্ত্রি,
ওরা সব এখানে এক।
সমাজ এখান হতে অনেক দূরে,
তবুও আসে তারা; সমাজ ছেড়ে,সুখ এর খুঁজে।
আবার ফিরে যায় খোঁজ শেষে।
রয়ে যায় কিছু উচ্ছিষ্ট;
প্রবাহিত হয় হরেক রংয়ের অভ্যন্তরে।

কৃতঘ্ন... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩০১ বার পঠিত     like!

অনুগল্প : বলি

লিখেছেন শাহ মোহাম্মদ ইসমাইল, ২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১২

“ঘটনা শুনেছেন, দাদা?”
অন্যমনস্ক হয়ে ছিল প্রণয়। চমকে মুখ তুলে দেখলো বত্রিশটা দাঁত বের করে কবির তাকিয়ে আছে ওর দিকে। কবিরটা বড্ড নিঃশব্দে হাঁটে। একদম বিড়ালের মতো। বিরক্ত বোধ করলো প্রণয়। এই অবেলায় কি শুনাতে এসেছে কে জানে!
হাতের বইটা ধীরেসুস্থে বন্ধ করে কবিরের উদ্দেশ্যে বলল,“কি হয়েছে, কবির?”
কবির একটা মোড়া টেনে নিল।... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২০৫ বার পঠিত     like!

শিরোনামহীন গল্প

লিখেছেন শাহ মোহাম্মদ ইসমাইল, ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৩

আমার হাতে তিনটে বই। পাওলো কোয়েলহোর 'দ্য স্পাই', দান্তে অলিগেরির 'ডিভাইন কমেডি', সিডনি শেলডনের 'ডুমসডে কন্সপিরেসি'। বইগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছি মিনিট পনের হচ্ছে। এর মধ্যে মেয়েটা তিন জন ক্রেতার কাছে বই বিক্রি করেছে। প্রথম দুইজন পুরুষ, তৃতীয় জন একটা বাচ্চা ও তার মা। পুরুষ দুইজন নিয়েছে একটা বাংলা একাডেমীর... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২১৬ বার পঠিত     like!

অণুগল্প: গরু

লিখেছেন শাহ মোহাম্মদ ইসমাইল, ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

টানা কয়েকদিন ধরে রাতে দু:স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাচ্ছে আরাফাতের। আশ্চর্যের ব্যাপার হলো, প্রতিবারই ঘুম ভাঙছে একই স্বপ্ন দেখে। স্বপ্নটাও অদ্ভুত। ভীষণ অদ্ভুত।
আরাফাত স্বপ্নের প্রথম কয়েক মুহুর্তে দেখে, তার গলার দিকে দ্রুত বেগে এগিয়ে আসছে বিরাট সাইজের একটা তলোয়ার। কিছু বুঝে উঠবার আগেই তলোয়ারটা দু'ফাঁক করে দিল তার গলা। স্বপ্নের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬৪ বার পঠিত     like!

হরর ছোটগল্প: প্লানচেট

লিখেছেন শাহ মোহাম্মদ ইসমাইল, ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৯

সিলিংয়ের সাথে ঝুলে আছে লাশটা। গলায় একটা লাল ওড়না প্যাঁচানো। হতভম্ব হয়ে ঝুলন্ত মৃতদেহটার দিকে তাকিয়ে আছে ফাহাদ আর মিথিলা। সকাল সকাল এমন দৃশ্য দেখতে হবে - সেটা দুজনের কেউ-ই কল্পনাও করেনি।

মিথিলার মনে চিন্তার সাইক্লোন বইছে। শিউলি সুইসাইড করলো কেন?
ওর সাথে তো এখানে কেউ-ই কখনো কোন খারাপ ব্যবহার করেনি। ভালোই... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ৬৩৭ বার পঠিত     like!

ছোটগল্প: বিশ্বাসঘাতক

লিখেছেন শাহ মোহাম্মদ ইসমাইল, ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬

হালকা আলোকিত রুমটাতে একটা মাত্র ছায়ামুর্তি। তার হাতে জলন্ত সিগারেট। রুমের মধ্যে ছটফট করছে সে। যেন খাঁচায় বন্দি কোন পাখি!

রুমের বিরাট টেবিলটার উপর শুধু একটা ল্যাপটপ। হালকা আলো কম্পিউটারটার মধ্য থেকে টিকরে বেরিয়ে রুমে একটা মায়াবী আবহ সৃষ্টি করেছে।
হঠাৎ ছটফটানি থামিয়ে টেবিলের দিকে এগিয়ে এলো ছায়ামুর্তিটা। মেইল এড্রেস চ্যাক করতে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৯৪ বার পঠিত     like!

ফ্লাশ ফিকশন: প্রতিবিম্ব

লিখেছেন শাহ মোহাম্মদ ইসমাইল, ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

"আমাকে ভুলে যেও।", আমাকে উদ্দেশ্য করে বললো আয়নার প্রতিবিম্বটি।
নির্জন রুমটাতে একাকি আমি অশ্রুসিক্ত নয়নে শুধুই চেয়ে রইলাম আয়নার দিকে.. বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৭৮ বার পঠিত     like!

ন্যানো_গল্প: বিড়াল

লিখেছেন শাহ মোহাম্মদ ইসমাইল, ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৩

"মিয়াও! মিয়াও!"

চমকে ঘুম থেকে জেগে উঠলেন ড. আমির। পাশে তাকাতেই চোখে পড়লো 'আমজাদ' নামের ছেলেটাকে রাখার জন্য বানানো খাঁচাটায় বন্ধি বিরাট সাইজের বিড়ালটাকে।
শয়তানি হাসিটা আবার ফিরে এলো ডক্টরের ঠোঁটে।

মিশন সাকসেসফুল! বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৯৮ বার পঠিত     like!

ছোটগল্প: ফাঁদ

লিখেছেন শাহ মোহাম্মদ ইসমাইল, ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

হাতে ছোটখাট সার্জিক্যাল নাইফটা নিয়ে দুই পা সামনে আগাল ছেলেটা। তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে দুই পা পেছাল তরুণী। তরুণীর স্থীর কালো-কালো চোখদুটোতে আতংক। সেটা দেখে মুচকি হাসল ছেলেটা। তারপর হঠাৎ-ই হাত বাড়িয়ে জড়িয়ে ধরল তরুণীকে। আকস্মিক এই অবস্থার পরিবর্তনে ভ্যাবাচ্যাকা খেল মেয়েটা। কিন্তু সেই ভ্যাবাচ্যাকা কাটিয়ে উঠার আগেই ডান... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৩০ বার পঠিত     like!

ছোটগল্প: দ্য মার্ডার

লিখেছেন শাহ মোহাম্মদ ইসমাইল, ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১০

আতঙ্কগ্রস্ত চোখে সামনের দিকে তাকাল মেয়েটা। ছুরি হাতে তার দিকেই এগিয়ে আসছে মৃত্যদূত। ভয়ে বিছানার চাদরের সাথে শরীর ঘষে সামান্য পেছাল মেয়েটা। তবে থেমে গেল না আততায়ী। ধীরে ধীরে এসে বসল মেয়েটার পাশে। তারপর হঠাৎ-ই গ্লাভসপড়া হাতটা বাড়িয়ে চেপে ধরল মেয়েটার মুখ। অন্য হাতে যত্ন সহকারে কেঁটে ফেলল তলপেটটা। গলা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৪১ বার পঠিত     like!

অপেক্ষা....

লিখেছেন শাহ মোহাম্মদ ইসমাইল, ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

একদিন জীবন যুদ্ধে হেরে যাওয়া মানুষগুলোর মুখে হাসি ফুটবে!

একদিন শত চেষ্টা আর অদম্য ইচ্ছার পরও বুয়েটে পড়তে না পারা ছেলেটা - প্রতিষ্টিত ইঞ্জিনিয়ার হবে!

একদিন সরকারী মেডিকেলে পড়তে না পারা মেয়েটা ডাক্তার হবে। মৃত্যুর দুয়ার থেকে কোন রোগীকে ফিরিয়ে এনে জয়ীর হাসি হাসবে!

একদিন ডিইউতে পড়ার স্বপ্নকে বাস্তব করতে না পারা মানুষটা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৪৭ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪৩৭৮ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ