somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্প: গরু

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টানা কয়েকদিন ধরে রাতে দু:স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাচ্ছে আরাফাতের। আশ্চর্যের ব্যাপার হলো, প্রতিবারই ঘুম ভাঙছে একই স্বপ্ন দেখে। স্বপ্নটাও অদ্ভুত। ভীষণ অদ্ভুত।
আরাফাত স্বপ্নের প্রথম কয়েক মুহুর্তে দেখে, তার গলার দিকে দ্রুত বেগে এগিয়ে আসছে বিরাট সাইজের একটা তলোয়ার। কিছু বুঝে উঠবার আগেই তলোয়ারটা দু'ফাঁক করে দিল তার গলা। স্বপ্নের শেষ মুহুর্তটা সবচে ভয়ানক। কারণ, তখনই সে দেখে, তার শরীরটা আসলে মানুষের নয়। গরুর।

আজকেও রুটিনের ব্যতয় হলো না। দু:স্বপ্নটা শেষ হতেই ঘুম ভাঙলো তার। শরীরটা ঘামে ভিজে চুপচুপ করছে। বিছানা থেকে নেমে বাতি জ্বালালো ও। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল পৌনে পাঁচটা বাজে। ভোর হয়ে গেছে প্রায়।
কুসংস্কার আছে, ভোরের স্বপ্ন সত্যি হয়। আরাফাত কুসংস্কারে বিশ্বাসী নয়। সে শিক্ষিত, বিজ্ঞানমনষ্ক ছেলে। তারপরও বুকটা কেঁপে উঠলো একটু। সিদ্ধান্ত নিল, আজই দেখা করবে ভালো কোন সাইক্রিয়াটিস্টের সাথে।

সিদ্ধান্ত অনুযায়ী, সকাল সাড়ে ন'টায় আরাফাত রওনা হলো মেহেদিবাগের উদ্দেশ্যে। খোঁজ নিয়ে জেনেছে সেখানেই ড. ইব্রাহিম এর চেম্বার। দশটা পার হওয়ার আগেই পৌঁছে গেল ও। ডক্টরের চেম্বারে যখন ঢুকলো তখন দশটা দুই।
ড. ইব্রাহিম বয়সে তরুন। স্বাস্থ্যবান শরীর। মাথায় ছোট করে কাটা চুল। চোখে হাই পাওয়ারের চশমা। চশমার ভেতর দিয়ে বুদ্ধিদীপ্ত চোখে আরাফাতকে পরখ করতে করতে তিনি ছেলেটার সব কথাই শুনলেন। শুনতে শুনতে তাঁর ঠোঁটের কোণায় রহস্যময় একটা হাসি ফোটে উঠল। তাঁর বানানো নতুন মেশিনের গিনিপিগ পেয়ে গেছেন তিনি। স্রষ্টা নিজেই পাঠিয়ে দিয়েছেন।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

×