নিশীথে তারার মেলা বসে; আকাশে।
এখানে বসে দেহের মেলা,
বাদামী,কালো কিংবা সাদা,
হরেক রং খুঁজে ফিরে বিপরীত আরেকটা।
জানো কি? এখানে নাই কোন ভেদাভেদ!
রাজা, উজির, মন্ত্রী কিংবা চাষা, মজুর, মিস্ত্রি,
ওরা সব এখানে এক।
সমাজ এখান হতে অনেক দূরে,
তবুও আসে তারা; সমাজ ছেড়ে,সুখ এর খুঁজে।
আবার ফিরে যায় খোঁজ শেষে।
রয়ে যায় কিছু উচ্ছিষ্ট;
প্রবাহিত হয় হরেক রংয়ের অভ্যন্তরে।
কৃতঘ্ন তারা; সুখদাত্রীর সুখ কাড়ে।
অপবিত্র তারা; নিজেদের পবিত্র ভাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




