somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহ মোহাম্মদ ইসমাইল
ঘাড়-ত্যাঁড়া ধরণের মানুষ আমি। নিজের ইচ্ছেগুলো নিয়ে ব্যস্ত থাকতে ভালবাসি। কিছুটা অসামাজিকও বটে।

গল্পঃ ক্যাটফিশ

১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিন্নিদের এক্যুরিয়ামে একটা ক্যাটফিশ আছে। রূপালি গায়ে কালো ছোপছোপ দাগওয়ালা। কয়েকদিন আগে তিন্নির বাবা নিয়ে এসেছেন ওটা। আনার পর থেকেই তিন্নির একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে ক্যাটফিশটাকে খাওয়ানো।
তিন্নি প্লেট থেকে নিয়ে পানির মধ্যে ছিটিয়ে দেয় খাবারের দানাগুলো। পড়তেই না পড়তেই টুপ করে সেগুলো মাছটার পেটে চলে যায়। এক্যুরিয়ামে অবশ্য আরো চার-পাঁচটা গোল্ডফিশ আছে। কিন্তু প্রতিযোগীতায় ক্যাটফিশের সাথে তারা কেউই পেরে উঠে না।
তিন্নি খাবার দিতে দেরি করলেই সেটা হা করে তিন্নির দিকে তাকিয়ে তাকে৷ যেন না খাওয়ালে কেঁদেই দিবে। ভীষণ আদুরে লাগে ওটাকে তখন।

খাওয়াতে খাওয়াতে দু'য়েকদিনেই বেশ বড় হয়ে গেছে মাছটা। যখন এনেছিলো তখন ছিলো দুই বা তিন ইঞ্চি লম্বা, ইতোমধ্যেই সেটা কমপক্ষে ছয় ইঞ্চিতে পরিণত হয়েছে। তিন্নিদের বিড়ালটা আগে যখনি ও খাবার দিতো মাছগুলোকে তখন ওর পাশে এসে বসতো। এখন সেটা এক্যুরিয়ামের কাছেও ঘেষে না। দূরে দাঁড়িয়ে কিছুক্ষণ পরপর ঘোঁতঘোঁত করে। মনে হয় ভয় পায়। অবশ্য সেদিকে তিন্নির খুব একটা খেয়াল নেই। মাছটাকে খাওয়ানোর আনন্দে এখনো একটুও ভাটা পড়েনি ওর।

তিন্নির বাবা জামাল সাহেব ব্যবসায়ী মানুষ। সারাদিন ব্যস্ত থাকেন। ঘরে খুব একটা সময় দিতে পারেন না। একদিন কাজ সেরে ঘরে ফিরতে বেশ রাত হয়ে গেলো তাঁর। ভাগ্যিস দরজার বাড়তি একটা চাবি নিজের কাছে সবসময়ই রাখেন, তাই কাউকে বিরক্ত না করেই নিশব্দে ঢুকে যেতে পারলেন তিনি। দরজার পাশেই বসার ঘর। ওখান থেকে উদ্ভট একটা শব্দ শুনেছেন মনে হলো উনার। কৌতুহল বশত বসার ঘরের বাতি জ্বালাতেই চমকে উঠলেন। রুমের মাঝে দাঁড়িয়ে গরগর শব্দ করছে পোষা বিড়ালটা। জ্বলজ্বল চোখে তাকিয়ে আছে এ্যকুরিয়ামের দিকে। সেখানে বিশাল লম্বা ক্যাটফিশটাকে দেখেই চমকে উঠেছেন জামাল সাহেব। এত বড় হলো কিভাবে ওটা?
ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে বিধায় বেশি কিছু চিন্তার অবকাশ পেলেন না। তড়িঘড়ি করে গিয়ে শুয়ে পড়লেন বিছানায়।
পরেরদিন জামাল সাহেবের ঘুম ভাঙলো গগনবিদারী চিৎকার শুনে। গলাটা উনার মেয়ের। লাফ দিয়ে খাট ছেড়ে শব্দের উৎস লক্ষ্য করে ছুটলেন তিনি। বসার ঘরে এসে দেখলেন রুমের মাঝখানে তাঁদের পোষা বিড়ালটার ধড়হীন মাথা পড়ে আছে। বিস্ফোরিত চোখে এখনো বিড়ালটা তাকিয়ে আছে এক্যুরিয়ামের দিকে। ক্যাটফিশটা এখনো আছে ওখানে। রূপালী মাছটা লম্বায় অন্তত দুই ফুট হবে এখন।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

×