somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইচ্ছাকৃত অগোচর - ০১

২৬ শে মে, ২০১৪ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামনেই বিশ্বকাপ ফুটবল। প্রথমেই স্বীকার করে নিচ্ছি, এটা মোটামুটি একটা বৈশ্বিক আসর, অনেক দেশেই এখন শুরু হয়ে গেছে এ নিয়ে মাতামাতি। আমাদের দেশও এর ব্যাতিক্রম নয়। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইটালি বা স্পেন, সকল দেশেরই সমর্থক গোষ্ঠী আছে এই দেশে। অনেকে আবার প্রবল বিক্রম আর উত্তেজনা সহকারে জান প্রাণ দিয়ে সমর্থন করে এসব দেশকে। এই জান প্রাণ দিয়ে সমর্থনের মাঝেই একটা কিন্তু আছে।

আমাদের নিজেদের দেশটার নাম বাংলাদেশ। এদেশের অনেক গর্ব আছে, তার মধ্যে একটা হল ক্রিকেট। এদেশের ছেলেরা ক্রিকেট বিশ্বকাপে খেলে, অনেক বড় বড় দেশকেও কাঁপিয়ে দেয়। তবুও মাঝে মধ্যে প্রচণ্ড অবাক হয়ে লক্ষ্য করি মানুষ বলছে বাংলাদেশের সাথে খেলা হলেও তারা ভারত/পাকিস্তান সাপোর্ট করে, আজীবন সাপোর্টার। যাক, আজকে এই বিস্ময়কর ব্যাপার নিয়ে কথা বলছি না, বলছি অন্য একটি স্পর্শকাতর ব্যাপারে।

বাংলাদেশ ক্রিকেট খুব ভাল খেললেও আরেকটি বৈশ্বিক জনপ্রিয় খেলা ফুটবলে অনেক বেশি পিছিয়ে আছে। বিশ্বকাপ তো দূরে থাক, এর বাছাইপর্ব খেলারও যোগ্যতা নেই আমাদের, এর পিছে অবশ্য অনেক বড় একটা কারণ আমাদের শারীরিক গঠন। সে যাই হোক, আমাদের দেশের মানুষ ফুটবলে কয়েকটি জনপ্রিয় দেশকে সাপোর্ট করে। কিন্তু শুধু সাপোর্টেই অনেকক্ষেত্রে তা থেমে থাকে না, অনেকে আমি ব্রাজিল তুই আর্জেন্টিনা ক্যান এই নিয়ে মারামারি করে, এমনকি কোন দেশ ভাল (একটাও আমাদের নিজেদের দেশ না) তা নিয়ে খুনাখুনির পর্যন্ত ঘটনা ঘটেছে। আমি এই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে অনেক মানুষের এমন আবেগ দেখেছি যে এই আবেগ যদি তাদের মাঝে নিজ দেশের জন্য থাকতো তবে দেশের চেহারাটাই বদলে যেত। একজন একেক দেশ নিয়ে এমন ভাবে গর্ব করে কথা বলে, এমনভাবে তর্ক করে, যে মনে হয়, ওই দেশটাই তার!!!!! এসব দেখে আসলে আমার হাসি পায়। একবার ম্যারাডোনাকে জিগ্যেস করা হয়েছিল, বাংলাদেশের আবেগ সম্পর্কে আপনার মূল্যায়ন কি? তার উত্তর ছিল, বাংলাদেশ কার নাম? আমি নিশ্চিত পেলে কেও এই প্রশ্ন জিগ্যেস করা হলে এর চাইতে ভাল কোন উত্তর পাবো না।

ভাই ও বোনেরা, যে দেশের খেলোয়াড়ের ছবি নিজের প্রোফাইল পিকচার বানিয়েছেন, যেই দেশের পতাকার ছবি নিজের কভার ফটো বানিয়েছেন, সেই দেশের হয়ে তারস্বরে চিৎকার করার আগে একবার হলেও ভাববেন, ৩০ লক্ষ শহীদ আপনাদের দিকে অবাক হয়ে তাকিয়ে ভাবছেন, ৭১ এ তারা কি ভুলটাই না করেছিলেন............
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×