somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"প্রাইভেট ভার্সিটি" কথন

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের একটা খুব বড় ভ্রান্ত ধারণা আছে "প্রাইভেট ভার্সিটি" নিয়ে, সেটা হল এখানে পড়াশোনা হয় না। কোন কোন ক্ষেত্রে সর্বসাধারণের কাছে "প্রাইভেট ভার্সিটি" হচ্ছে রোম্যান্টিক রমনা পার্ক বা রেডিসন হোটেল।
কিন্তু আসলেই কি তাই?

আমি একজন "প্রাইভেট ভার্সিটি" এর ছাত্র হয়ে বলতে চাই, বেশিরভাগ "প্রাইভেট ভার্সিটি" এর ক্ষেত্রে পড়াশোনা হয় না এই কথাটি "পুঁটি মাছ শাপলা চত্বরে ফুটবল খেলে" - এমন কথার সামিল কিছু কিছু "প্রাইভেট"এ এমন চাপ থাকে যে স্টুডেন্টরা হাল্কা মুতে শুয়ে পড়ার পর্যন্ত সময় পায় না, আই মিন, ঘুমানোর পর্যন্ত সময় পায় না। সেই তুলনায় বেশিরভাগ পাবলিক এ চাপ কম, কারণ সেশন জট। এমনও দ্যাখা যায় বুয়েটে যেই ডিগ্রি নিতে ৫.৫ বছর লাগছে সেখানে "অমুক প্রাইভেট ভার্সিটি" থেকে লাগছে মাত্র ৩ বছর ৮ মাস। তো চাপ তো বেশি হবেই......

এবার আসি "প্রাইভেট ভার্সিটি" এর রমনা পার্ক বনে যাওয়ার কথায়। আচ্ছা বলুন তো, আধুনকতার ছোঁয়া কোথায় নেই? প্রাচ্যের অক্সফোর্ডের ছেলেমেয়েরা কি একসঙ্গে ঘোরাফেরা করে না? "অমুক" ভার্সিটির ছেলেমেয়েরা তো লিলাখেলা চিত্রিত করতে গিয়ে ধরাও খেল। তাই বলে কি ভার্সিটির দোষ? না, দোষ টা আমাদের এখনকার সমাজের, উগ্রতা ব্যাপারটা এখন ভাইরাসের মতন ছড়াচ্ছে, ভার্সিটি, স্কুল, কলেজ কোথাও বাদ নেই, তো খালি "প্রাইভেট ভার্সিটি" এর কথা উঠে আসে কেন?

অনেকে বলে "প্রাইভেট ভার্সিটি"তে খালি বড়লোকেরা পড়ে। কথাটা হয়ত আংশিক সত্য। কিন্তু আমরা সহজেই ভুলে গ্রামের দরিদ্র পরিবারের সেই মেধাবী সন্তানদের কথা যারা ডবল জিপিএ ৫ পেয়েও ভাগ্যের ফেরে কোন পাবলিকে না টিকে বাধ্য হয়ে উচ্চশিক্ষা গ্রহনে "প্রাইভেট ভার্সিটি" এ পড়তে আসে, এমনকি বাবা মার জমি বিক্রি করে হলেও। এরাই "প্রাইভেট ভার্সিটি" এর ছাত্রদের বড় একটা অংশ। তার মানে কি, "প্রাইভেট ভার্সিটি" মেধাশুন্য?

আসল কথা হল, সকল ভার্সিটিই দেশের উন্নয়নে অবদান রাখছে, পাবলিক হোক বা প্রাইভেট। তবে সব "প্রাইভেট ভার্সিটি"ই যে ভাল মানের তা কিন্তু নয়,কিন্তু অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমি আমার এই স্ট্যাটাস দিয়ে কিছুই প্রমাণ করতে চাচ্ছি না, শুধু জানাতে চাচ্ছি, "প্রাইভেট ভার্সিটি" এর স্টুডেন্টরাও মানুষ ,খায় দায়, হাপুস হুপুস গান করে, খানিকটা পড়াশোনাও করে বটে (আমি না)

আরেকটা কথা, পাবলিক/ প্রাইভেট ভার্সিটি নিয়ে দেশের তারুণ্যের মধ্যে যদি বিবাদ চলতে থাকে, নিজেদের মধ্যেই চলতে থাকে অসুস্থ তুলনা, তবে আগামী ১০০ বছর পর এমন খবর প্রকাশিত হতে দোষ কি?

"সরকারের ঘুষ-ব্যাবস্থাপনা মন্ত্রীকে "প্রাইভেট ভার্সিটি" এর ছাত্র দাবী করল বিরোধীদল, ঈদের দিন সকাল সন্ধ্যা হরতাল"
অথবা,
"শাহবাগ স্কয়ারে ধরা পড়ল পাবলিক ভার্সিটির স্টুডেন্ট, উত্তেজিত জনতার গণপিটুনি"......
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×