somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নভঙ্গ :/

১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ হঠাৎ সে আসে, ছোট্ট করে মিষ্টি একটা হাসি দেয়, খুনসুটি করি আমরা। সবুজ একটা রাস্তা আছে,রাস্তার দু পাশে সারি সারি কৃষ্ণচূড়া গাছ, আমরা হাঁটাহাঁটি করি সেই পথে। মাঝেমধ্যে তার হাত ছোবার চেষ্টা করি আমি, সে প্রথমে লজ্জা পেয়ে হাত সরিয়ে নেয়, পরে নিজেই বাড়িয়ে দেয় তার কোমল হাত, একই সাথে বাড়িয়ে দেয় এক বুক ভালোবাসা।
হাঁটতে হাঁটতে তার চোখের দিকে তাকাই আমি, বড় বড় হরিণ চোখে দ্যাখা পাই মায়ার, প্রগার মায়ার। সে তখন একটু কপট রাগে বলে, " এভাবে নির্লজ্জের মতন তাকিয়ে কি দেখছ?" আমি বলি "তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ?" শুনে সে হয়ত লজ্জা পেয়ে যায়, ছোট্ট করে হেসে চোখ অন্য দিকে সরিয়ে নেয়, সেই হাসির শব্দে যেন পবিত্রতা ছড়িয়ে যায় চারিদিকে, সাথে সাথে কেটে যায় আমার মনের সকল আঁধার।
হঠাৎ সে বলে, আমায় ছেড়ে কখনো চলে যাবে নাতো?" আমি তখন রহস্যময় একটা হাসি দেবার চেষ্টা করি। বলি "হ্যাঁ, চলে তো যেতেই হবে একদিন, আমাকে ছাড়া থাকতে পারবে না?" আমার কথা শুনে তার অপার মায়ায় ভরা চোখগুলোতে টলটলে জল খেলা করে, দৃষ্টিতে ঝড়ে পড়ে অসহায়ত্ব।
আমি এই মায়াপরীর অশ্রুমাখা দৃষ্টি সহ্য করতে পারি না, আমার চোখও ভিজে উঠে। বলি, "আমি যখন তোমার সাথে থাকবো না, যখন চলে যাব জীবন নদীর ওই পাড়ে, তখনো প্রতি মুহূর্ত আমার ভালোবাসার পরশ জড়িয়ে রইবে তোমার প্রতিটি পদক্ষেপে, তখন আবার ভূতের ভয় করো না যেন"।
ততোক্ষণে তার চোখ থেকে হীরার মতন চকচকে দু ফোঁটা জল গড়িয়ে তার কোমল গালে চিকচিক করতে থাকে। আমি শক্ত করে তার হাতদুটো ধরি, আমার সবটুকু ভালোবাসা আর বিশ্বাস দিয়ে আলিঙ্গন করি তাকে, অনুভব করি প্রগার ভালোবাসার কি প্রচণ্ড তেজ।
আবার আমরা হাঁটতে থাকি, কৃষ্ণচূড়া গুলো যেন আমাদের দেখে ছড়িয়ে দেয় একরাশ লিলুয়া হাওয়া, দুটি মন যেন মায়াভরা আলিঙ্গনে গেয়ে উঠে "ভালোবাসি, ভালোবাসি"......
.........ঠিক এই সময় এসে প্রতিদিন আমার খুব ভাঙে, শালার গান টাও ঠিক মতন শেষ করতে পারি না, ধুর, আমার স্বপ্নের ডাইরেক্টরকে যদি কোনদিন পেতাম......

***বি.দ্রঃ আমি কিন্তু সিঙ্গেল :D
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×