somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিশোরস্বপ্নঃ স্বপ্নরা যেখানে ডানা মেলে উড়ে।

০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কিশোরস্বপ্ন!

-কিশোরস্বপ্ন একটি আকাশের নাম।
যার রঙিন প্রচ্ছদে শিশু-কিশোরদের 'স্বপ্নগুলো ' ডানা মেলে উড়ো-উড়ি করে।
বাঙলা সাহিত্যের তারকারা যেখানে আলো ছড়ায় অনবরত।
সাহিত্যের সাদা মেঘমালা উড়ে উড়ে স্বপ্ন দেখায়,কিশোরদের এগিয়ে যাওয়ার ঈঙ্গিত দিয়ে।

কিশোরস্বপ্ন!

-আমাদের আলোর মিনার!
-আমাদের স্বপ্নীল ভবিষ্যত!
-আমাদের চিন্তা-চেতনার মুখাপত্র!
-এতদিন যার প্রতিক্ষায় আমরা রাত-দিন হিসেব করতাম,আসমানে তারা গুণতাম।
-এতদিন আমাদের স্বপ্নগুলো মাথার 'করোটির' ভেতর উড়ো-উড়ি করতো।
বাস্তব-পৃথিবীতে 'জন্ম' নেয়ার জন্য শুধু ছটফট করত!
-আমাদের অন্তরে সাহিত্যের 'বীজ' কলমের পানিতে ভিজতো।কিন্তু সেগুলো বপনের জন্য 'কিশোরস্বপ্ন' নেই।
-আমাদের স্বপ্নগুলো বিক্ষিপ্ত অবস্থা ছুটোছুটি করতো।কিন্তু সেগুলোকে পরিচর্যা করার জন্য 'কিশোরস্বপ্ন' নেই।
-'কিশোরস্বপ্ন' আমাদের চিন্তা-চেতনা স্বাধিনতা-মানবতার একটি সৃষ্টিশীল-সৃজনশীল কানন।

কিশোরস্বপ্ন
-শিশু-কিশোর সাহিত্য উদ্যানে 'গন্ধরাজ' হয়ে আমাদেরকে প্রথমে সুবাসিত করতো আদিব হুজুরের পুষ্প।কিন্তু অ নে ক দিন পর্যন্ত 'পুষ্প' আর বাগানে ফোটছে না,সুবাস দিচ্ছে না।তাই আমরা পুষ্পাবাস বঞ্চিত।
-তবে এবার কিশোর স্বপ্ন এসেছে অনেকগুলো 'গন্ধরাজ' হয়ে, অনেক অনেক সুবাস নিয়ে।সবার মাঝে ছড়িয়ে দিতে।সচ্ছ এবংসু-সাহিত্যের সুবাস!
'কিশোরস্বপ্ন' নিয়ে আমাদের একরাশ ভালোবাসা, বুকভরা বড় আশা।
আশাকরি 'কিশোরস্বপ্ন' আমাদেরকে অ নে ক অ নে ক দিন পর্যন্ত স্বপ্ন দেখাবে এগিয়ে যাওয়ার পথে।
-'কিশোরস্বপ্ন' কানন।যেখানে বড়-ছোট সবাই 'কিশোর'!!!
সাহিত্যিক শরীফ মুহাম্মাদ তো বলেই ফেলেছেন,
"এই নতুন কিশোর কাগজটি আমাদেরকে বাচ্চা বানিয়ে দিয়েছে! একব্যাগ অপেক্ষা নিয়ে আমরা রাস্তা দাড়িয়ে আছি।"

কিশোরস্বপ্নের কারিগরে যিনি রয়েছেন,তিনি আর কেউ নন,আমাদের-ই অনেকের শ্রদ্ধাভাজন,কারো আস্থাভাজন,বড়দের প্রিয়ভাজন, শিশু-কিশোরদের প্রিয় লেখক, সাহিত্যিক ইয়াহইয়া ইউসুফ নদভী!
যিনি অনেক বইয়ের সফল অনুবাদক।দক্ষ লেখক।অভিজ্ঞ সাহিত্যিক।
- তাঁর মমতাময় হাতের নিপুন ছোঁয়ায় আমাদের মাঝে স্বপনের আলো ছড়ায় 'কিশোরস্বপ্ন'!
- কিশোরস্বপ্নের প্রথম সংখ্যাটি এসেছিল ডিসেম্বরে। বিজয়ের মাসে।বিজয়ের বার্তা নিয়ে।
-কিশোরস্বপ্ন! ঝকঝকে প্রচ্ছদ,তকতকে পাতা,নরম নরম মসৃণ লেখা,চোখধাঁধানো প্রচ্ছদ শিশু-বুড়ো সবার মন কেড়ে নেবে,হৃদয় স্পর্শ করবে 'কিশোরস্বপ্ন'।

কিশোরস্বপ্নের জানুয়ারী সংখ্যার সংক্ষিপ্ত বৃত্তান্ত,

শুরুতেই মনকাড়া প্রচ্ছদ।
কয়েক পাতা পরে 'সম্পাদকীয়'।
যা অন্তরের গভীর মমতা আর বেদনার কালি দিয়ে লেখা।যেখানে পনের সালের সুখ-দুঃখ আনন্দ-বিষাদের কথা দীর্ঘশ্বাস নিয়ে লেখা।
পড়ে দেখতে পারেন,অনেক ভালো লাগবে!!!

-কথাসাহিত্যিক যাইনুল আবেদিনের "সোনার হরফে লেখা" ইতিহাসের গল্পটি পড়লে নববি ভালোভাসার ঢেউ আপনার চোখে-মুখে ঝাপটা দিবে।সবুজ গম্বুজের ছায়া আপনাকে উদ্বেলিত করবে।

-সাহিত্যিক,সম্পাদক শরিফ মুহাম্মাদের "এখনো পরান পুড়ে" শিরোনামের স্মৃতিচারণ মূলক লেখা পড়লে,নিজেকে আবিষ্কার করবেন, আপনার চোখের পাতা ভেজা ভেজা।হারিয়ে যাবেন আপনার কৈশরের দূরন্তময় জীবনে।যে জীবনের দুঃখও আনন্দ!!!
প্রতিটি শব্দ যেন মায়া-মমতায় ভরা!
মাতৃভালোবাসায় কাতর।

-'সেই ছোট মুহাম্মাদ' নামের ঐতিহাসিক গল্পটি পড়লে আপনি কল্পনার জগতে হারিয়ে যাবেন।ভাববেন কেমন ছিল আমাদের হারিয়ে যাওয়া 'আন্দালুস'!

-নাঈমুল হকের "স্বপ্নের কিশোর" পড়লে আপনার অন্তরে জেগে উঠবে 'বীরত্বের' স্পৃহা!
-ইয়াহইয়া ইউসুফের অনবদ্য ঝরঝরে অনুবাদ "শোন হে আরব ব-দ্বীপ!" পড়লে হারিয়ে যাবেন আপনি ইতিহাসের গভীর বনে!!!
-যোবায়ের হোসাইনের "নীল নদ..." নিয়ে টুকরো লেখা পড়লে আপনারো ইচ্ছে করবে মিসরের নীল-নদের নীল পানিতে সাঁতার কাটতে!
অবশ্যই আগে সাঁতার শিখে নিতে হবে কিন্তু!!!
-এছাড়া আরো অনেক লেখকের লিখিত গল্প,ছড়া-কবিতা,অনুবাদ ইত্যাদি সুবাস ছড়াচ্ছে 'কিশোরস্বপ্নে'র পাতায় পাতায়।

সময়ের স্বল্পতায় বিস্তারিত লেখা গেল না।

-দো'আ করি,
কিশোরস্বপ্ন যেন আমাদের মাঝে অ নে ক দিন বেঁচে থাকে।অন্তত বুড়ো হয়ে মরা আগ পর্যন্ত।।।।

সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×