somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা এতো স্বার্থপর কেন ..... ???

১৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা বাগানে একটা বিশাল আপেল গাছ ছিলো ...

একটা বাচ্চা সেই গাছের নিচে আসতো, সে গাছটাকে খুব ভালোবাসতো-গাছের ফল খেতো-ছায়ায় ঘুমাতো। এভাবে দিন-মাস-বছর পেরিয়ে যায়, ছেলেটি ধিরে ধিরে বড় হতে থাকে, কিন্তু সে আর গাছটার কাছে ফিরে আসে না।

অনেক দিন পর ছেলেটি আবার ফিরে আসলো। গাছটি ছেলেটিকে কাছে ডাকলো, ওর সাথে খেলতে বললো। ছেলেটি উত্তর দিলো, আমি বাচ্চা নই যে গাছের সাথে খেলবো। আমি খেলনা দিয়ে খেলি, আমার অনেক টাকা দরকার খেলনা কেনার জন্য।

গাছ উত্তর দিলো, আমার কাছেতো টাকা নেই, তুমি আমার গাছের ফল নিতে পারো, সেগুলো বিক্রি করে তুমি টাকা পাবে, সেই টাকা দিয়ে খেলনা কিনতে পারো।

ছেলেটা সব আপেল তুলে নিলো, ওগুলো বিক্রি করে সে অনেক খেলনা কিনলো। কিন্তু সে গাছটার কাছে আর ফিরে আসলো না।

অনেক দিন পর আবার ছেলেটা গাছটার কাছে ফিরে আসলো, এবার সে একজন পরিপূর্ণ যুবক। গাছটা ছেলেটাকে জিগ্গেস করলো, তুমি এত দুঃখী কেন? আসো আমার ছায়ায় বসো, তোমাকে ছাড়া আমি খুব একা।

ছেলেটা বল্লো, আমার সময় নেই, আমার পরিবারের জন্য আমাকে কাজ করতে হবে, ওদের জন্য আমাকে বাড়ি বানাতে হবে, আমার অনেক টাকা দরকার।

গাছ উত্তর দিলো, আমার কাছেতো টাকা নেই, তবে তুমি আমার গাছের ডালপালা কেটে নিতে পারো এবং ওগুলো দিয়ে বাড়ি বানাতে পরো।
ছেলেটা সব ডালপালা কেটে নিলো এবং বাড়ি বানালো, কিন্তু গাছের কাছে আর ফিরে আসলোনা।

সময় বয়ে যায়, গাছটা একা হয়ে পড়ে, নিঃস্ব, পরিশ্রান্ত। ছেলেটা আর ফিরে আসেনা ...

অনেক দিন পর, ছেলেটা আবার গাছটার কাছে আসলো। এবার সে বৃদ্ধ-পরিশ্রান্ত-একাকী একজন মানুষ। গাছটি জিগ্গেস করলো, তুমি এতো দূঃখী কেন? তোমাকে আমি সাহায্য করতে পারবো??
আমার কাছে এখন কোন আপেল নেই, কোন ডালপালা নেই, এমনকি কোন ছায়াও নেই। আমি তোমাকে কিছুই দিতে পারবোনা।

ছেলেটি (এখন বৃদ্ধ) উত্তর দিলো, আমি ক্লান্ত-একাকী। আমি কি তোমার শিয়রে বসতে পারি?? ছেলেটি বসলো এবং দুজনকেই তখন সুখী দেখাচ্ছিলো .....

ছেলেটি কি সত্যিই স্বার্থপর ছিলো ??? না ... আমরা সবাই এই ছেলেটির মতো এবং আমরা আমাদের বাবা-মায়ের সাথে এমন ব্যবহারই করি।

এখানে গাছটা হচ্ছে আমাদের বাবা-মা, ছোটবেলায় আমরা সবাই বাবা-মায়ের সাথে খেলি, তাঁদের ভালোবাসি, কিন্তু বড় হলে তাঁদের ভুলে যাই। এবং ফিরে আসি তখন, যখন আমাদের কোন প্রয়োজন পড়ে বা আমরা যখন কোন বিপদে পড়ি।

বাবা-মায়ের জন্য আমাদের হাতে সময় নেই, কিন্তু তার পরও আমাদের সুখের জন্য, খুশীর জন্য তাঁরা সব কিছু বিলিয়ে দেন। কিন্তু বিনিময়ে কি চান ... চান শুধু আমাদের স্বান্নিধ্ব, আমাদের ভালোবাসা।

পরিশেষে সবার কাছে একটাই আবেদন ...

বাবা-মা কে ভালোবাসেন, তাঁদের কে সময় দিন, বাবা-মায়ের খুশী আমাদের খুশী ... [/sb

উৎসর্গ: সেই সব বৃদ্ধ বাবা-মাকে, যারা বৃদ্ধাশ্রমে প্রতিক্ষার প্রহর গুনছেন ...

তথ্যসূত্র: একটি ইংরেজি প্রেজেনটেশন থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×