somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উচ্ছ শিক্ষায় প্রবাসী সন্তানদের জন্য কোটা চাই।

০১ লা মে, ২০১৪ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উচ্ছ শিক্ষা অনেক ছাত্রছাত্রীর জীবনের স্বপ্ন। সমমানের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ছাত্রছাত্রীর পরবর্তীতে ভর্তি পরীক্ষা নামক কঠিন যুদ্ধে অবতীর্ন হয়ে উচ্ছ শিক্ষার যাত্রা শুরু করে। আর এক্ষেত্রে রয়েছে অনেক অনিয়ম। অনিয়মের উল্লেখ যোগ্য একটি হল কোটা পদ্ধতি। কোটা পদ্ধতির সুফল কতটুকু জানিনা তবে এ পদ্ধতির কারনে অনেক মেধাবী সাধারন শিক্ষার্থী উচ্ছ শিক্ষার সুযোগ হারাচ্ছে।

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারন আসনের পাশাপাশি কোটা পদ্ধতি চালু রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের কোটা পদ্ধতি চালু রয়েছে যেমন:=
মুক্তিযোদ্ধা কোটা ,
উপজাতি কোটা,
ওর্য়াড ( শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী) কোটা ,
খেলোয়ড় কোটা, সহ অনেক ধরনের কোটা,
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে নয় ধরনের কোটা পদ্ধতি।
একই ভর্তি পরীক্ষা, একই প্রশ্ন হলেও পাস নম্বরেরে ক্ষেত্রে কোটার জন্য ভিন্ন নিয়ম। দেশের প্রথম সারির সব বিশ্ববিদ্যালয়ে সাধারন আসন ও কোটার আসনের ক্ষেত্রে পাস নম্বর সমান অর্থাৎ ৪০। কিন্তু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটার আসনের ক্ষেত্রে পাস নম্বর ৩৫। মজার ব্যপার হচ্ছে যেক্ষেত্রে সাধারন আসনের ভর্তিচ্ছুরা ৮০+ নম্বর পেয়ে ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সূযোগ পায় না সেক্ষেত্রে কোটার আসনের ভর্তিচ্ছুরা ৩৫,৪০ নম্বর পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সূযোগ লাভ করে।

অবস্হান বা মর্যাদার কারনে কোটা পদ্ধতি, এর সূযোগ ও লাভ করছে অনেকে। অথচ দেশের অর্থনীতির চালিকা শক্তি প্রবাসীরা,যাদের পাঠানো রেমিটেন্সের উপর নির্ভর করে দেশ চলে, তাদের তথা প্রবাসীদের সন্তানদের জন্য উচ্ছ শিক্ষা্য কোনো ধরনের সুযোগ সুবিধা পরিলক্ষিত হয়নি। প্রবাস বা প্রবাসী মানে আমরা বুুঝি টাকা আর টাকা, অথচ যারা প্রবাসী একমাত্র তারাই বলতে পারেন প্রবাস জীবন কি?
নিজের বা পরিবারের অর্থনৈতিক অবস্হা পরিবর্তনের জন্য প্রবাসী হয়ে ও ভাগ্য বিড়ম্বনায় অনেকে
প্রবাসে এসে কিছু করতে পারেন না! যার কারনে ঋনের টাকা আর পরিবারের ভরন পোষনে শেষ হয় একজন প্রবাসীর প্রবাস জীবন। পরিবারের ভরন পোষনে ব্যর্থ বাবা আর্থিক সংকটের কারনে ছেলে মেয়েকে ঠিকমত পড়ালেখা করাতে পারেন না।আর্থিক শূন্যতার অনেকে মাধ্যমিক বা উচ্ছ মাধ্যমিক পাশ করলে ও পরবর্তীতে আর যাওয়ার সাহস করেনা। অবেশেষে বাবার পথেই ছেলে প্রবাসী।(আমি বলছিনা সব প্রবাসী খারাপ অবস্হানে আছেন, কিন্ত ভালো অবস্হানে থাকা প্রবাসীর সংখ্যা খারাপের তুলনায় খুবই কম)। উচ্ছ শিক্ষার সুযোগ হারিয়ে অনেক প্রতিভাবান যুবক প্রবাসে এসে চেষ্টা চালিয়ে যান নিজের বা পরিবারের আর্থিক অবস্হার উন্নয়নে। অনেকে সফল হলে ও অনেকে বিফল হয়, না হলো পুরোপুরি
শিক্ষিত, না পেলো টাকা।

করুনা নয় দেশের একজন নাগরিক হিসেবে প্রবাসীর সন্তানদের জন্য উচ্ছ শিক্ষায় আলাদা কোটা চাই।পাশাপাশি শিক্ষা বৃত্তির ব্যবস্হা ও চাই , যার দ্বারা প্রবাসীর সন্তানেরা নিজেদেরকে আদর্শ শিক্ষিত নাগরিক হিসেেবে গড়ে তোলার পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে আশারাখি।

প্রবাসীদের পাশাপাশি দেশের সচেতন নাগরিকরা যদি এই বিষয়ে এগিয়ে আসেন তাহলেে হয়তো প্রবাসীর সন্তানদের উচ্ছ শিক্ষিত হওয়ার স্বপ্ন বাস্তবে পরিনত হবে।

ইছমাইল, (সাবেক শিক্ষার্থী,চবি)।
প্রবাসী, (দুবাই,সংযুক্ত আরব আমিরাত)।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের জন্ম দাগ- অনুচ্চারিত এক অধ্যায়

লিখেছেন ইসিয়াক, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৩


প্রিয় সুধি,
একটা ছোট প্রশ্ন ছিল।
আচ্ছা তার আগে বলো- এই যে আমি -তোমরা কি আমাকে চিনতে পেরেছো?
পারোনি?
পারবে না সে জানি।
নাম পরিচয়হীনাকে, কে আর মনে রেখেছে... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×