দেখতে দেখতে ১২০ দিন পার হয়ে গেল৷ সাগর-রুনির খুনিদের গ্রেপ্তারে কোন অগ্রগতি নেই৷ পুলিশ হত্যাকাণ্ডের পর প্রণিধানযোগ্য অগ্রগতির কথা বললেও পরে আদালতে ব্যর্থতা স্বীকার করে নেয়৷ বর্তমানে তদন্ত করছে RAB৷ এই নিরাপত্তা বাহিনীর উপর মানুষের কিছুটা হলেও আস্থা আছে৷ কিন্তু তারাও মুখে কুলুপ এটে বসে আছেন৷ কাউকে এখনো গ্রেপ্তার করেনি RAB, বরং ডেইলি স্টার কয়েকদিন আগে জানিয়েছে, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত অত্যন্ত ঢিলেঢালাভাবে চালাচ্ছে সংস্থাটি৷
সাগর-রুনির খুনি কে বা কারা? এই প্রশ্ন জনমনে শুরু থেকেই৷ আমরা এই পাতায় এই প্রশ্নটি করেছিলাম সাধারণ মানুষকে৷ জনগণের ধারণা, খুনিদের সঙ্গে বর্তমান সরকারের শক্তিশালী কারো সম্পর্ক রয়েছে৷ যেকারণে খুনিরা এখনো ধরাছোয়ার বাইরে৷ গণমাধ্যমের প্রতিবেদনেও এই বিষয়টি ঘুরে ফিরে আসছে৷
ফেসবুকে প্রথম দিকে যে গুজবটি ছড়িয়েছিল সেটা আরো পাকাপোক্ত করেছেন মাহফুজুর রহমান নিজেই৷ গত ৩০ মে তিনি লন্ডনে দাবি করেন, সাগর-রুনি পরকীয়ার বলি৷ মাহফুজ একথা বলে হত্যাকাণ্ডের মূল কারণকে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন সেটা রাস্তার টোকাইও বোঝে৷ বাংলাদেশে সাংবাদিক, সাধারণ মানুষের চাপের মুখে মাহফুজ অবশ্য নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন৷ কিন্তু এই দুঃখ প্রকাশ মোটেই যথেষ্ট নয়৷ বরং মাহফুজুর রহমানকে অবিলম্বে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানাচ্ছি৷ তার কাছে হত্যাকাণ্ড সম্পর্কে যেসব তথ্য প্রমাণ আছে সেগুলো সংগ্রহ করা হোক৷ এই হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য যে মাহফুজুর রহমান এর কাছে আছে সেটা এখন দিবালোকের মতই পরিষ্কার৷
সমস্যা হচ্ছে, RAB মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই বলছে না৷ তাদের কথাবার্তাও এখন পুলিশের মতোই৷ হত্যাকাণ্ডের ১২০ দিন পর RAB এর বক্তব্য হচ্ছে, ‘‘তদন্ত চলছে, তথ্য-উপাত্ত বিচার-বিশ্লেষণ করা হচ্ছে, জানানোর মতো নতুন কোনো খবর নেই”! আমরা কি তাহলে ধরে নেব, RAB ও আদালতে গিয়ে এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তাদের ব্যর্থতা স্বীকারের প্রস্তুত নিচ্ছে?
সূত্র:- ফেইসবুক
দেখতে দেখতে ১২০ দিন পার হয়ে গেল৷ সাগর-রুনির খুনিদের গ্রেপ্তারে কোন অগ্রগতি নেই৷
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।