somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাস্তবতার কাছে আবেগ অতি তুচ্ছ !

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদ পরবর্তী শুক্রবারগুলো হল প্রেমিক
প্রেমিকাদের জন্য ভয়াবহ দিন...! অন্যের
বয়ফ্রেন্ড নিজের স্বামি কিংবা অন্যের
গার্লফ্রেন্ড নিজের স্ত্রী হওয়ার হার অনেক
বেশি এদিনগুলোতে...!
ঈদ উপলক্ষ্যে প্রতিষ্ঠিত ছেলেটির ছুটি থাকে কয়েকদিন... এ সুযোগে মেয়ের বাবা মা তাদের কণ্যাদানও সম্পন্ন করেন।
আগেরদিন রাতেও যে মেয়েটি কান্নাভেজা কাঁপা কন্ঠস্বরে কোন একজনকে "আই লাভ ইউ" বলেছিল ! বিয়ের পরদিনই আরেকজনের বাড়িতে গিয়ে পৃথিবীর সবচেয়ে সুখী নারীতে রূপান্তরিত
হয়... দীর্ঘদিনের চেনা মানুষটি তখন হয়ে যায় সবচেয়ে অচেনা, আর একদম অচেনা মানুষটি হয়ে যায় সবচেয়ে চেনা !

মানূষের অনুভুতিগুলো বড্ড অদ্ভুত ! শামসুর রাহমানের "একটি ফটোগ্রাফ" কবিতায় এর বাস্তবতা চোখে পরে,
ছেলের ফটোগ্রাফের সামনে যখন বাবাকে অতিথি জিজ্ঞাসা করেন এটি কার ছবি, তিনি নির্লিপ্তভাবে জবাব দেন "আমার মৃত ছেলের"।
জবাব দেওয়ার সময় খেয়াল করেন, তার মনে ছেলের জন্য কোন কষ্ট নেই, কত সহজেই তিন বছরে সব কষ্ট ভুলে গেছেন... অথচ এক সময় তিনি কতই না কষ্ট পেয়েছিলেন !
এটাই 'বাস্তবতা।' একটি নির্দিষ্ট সময়ের পর সব কষ্টই মানুষ ভুলে যায়। কারো জন্য এই নির্দিষ্ট সময়টা কয়েক দিন, কারো জন্য কয়েক মাস বা কয়েক বছর.. সময়ই সব ভুলে দেয়...!
'প্রেম হল আবেগ, আর বিয়ে হল বাস্তবতা!'
বিয়ের পর সেই বাস্তবতার সাথে আবেগ জিনিসটা এমনি যুক্ত হয়ে যায়, হোক সে যতই অচেনা ব্যক্তি !
তাই, যে সময়টা মেয়ের পেছনে ব্যয় করবেন, সেই সময়টা নিজের ক্যারিয়ারের পেছনে দিন। নতুবা একসময় মেয়েও থাকবে না, ক্যারিয়ারও থাকবে
না...! বাবা হওয়ার বদলে তখন হতে হবে মামা...!
প্রেমিক হতে হয়তো যোগ্যতা লাগে না কিন্তু
স্বামী হতে হলে যোগ্যতা ঠিকই লাগে । ফেসবুক ওয়ালে একদিন হয়তো এক্স
প্রেমিকার হাস্যজ্জল ফ্যামিলি ফটো একসময় চোখে পরবে। তখন হয়তো আপনি আর তার জন্য কষ্টও পাবেন না...! 'কিন্তু আপনি সব হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব ও ব্যর্থ একজন ব্যক্তি তখন...!!!'

সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

×