somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগে প্রথম বছর পূর্তি (একজন ভাল বন্ধুর নাম সামু...)

০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ থেকে দু’সপ্তাহ আগে ব্লগে আমার প্রথম বছর পূর্ণ হল। ভেবেছিলাম, যেদিন আমার প্রথম বছর পূর্তি হবে সেদিন একটা পোস্ট করবো। কিন্তু ব্যস্ততার কারণে সেটা হয়ে ওঠেনি। খুব ব্যস্ততম সময় কাটিয়েছি কয়েকদিন। গতকাল রাতে ব্লগে ঢুকে দেখি আমার ব্লগের বয়স এক বছর দু’সপ্তাহ পেরিয়ে গেছে। লেখাটার দিকে চোখ পড়লে বুকের ভেতর কেমন যেন একটা অনুভূতি হল। ঠিক ভাল করে বুঝতে পারলাম না। আচ্ছা এই এক বছর দু’সপ্তাহে সামু আমাকে কী দিল? আমি কী দিলাম? পৃথিবী কী পেল আমার থেকে? আচ্ছা আমি কি একটুও পরিবর্তন হয়েছি?

আমার নিজেকে আমি কখন-ই বুঝতে পারিনি। মন খারাপ এর কারণটাও কখনও বলতে পারি না। এই রোগ আমার অনেক পুরোনো। আজ থেকে প্রায় বছরখানেক আগের কথা। একটা পত্রিকায় কাজ শুরু করেছি মাত্র। বাইরের দুনিয়া তখনও অতোটা জানি না। লেখক হিসেবে নিজেকে তৈরি করার প্রবল চেষ্টা। স্টুডেন্ট লাইফে আমার বন্ধুরা বলতো, অন্য পেশা গ্রহণ করে পাশাপাশি লেখালেখি করতে। কিন্তু আমি চাইতাম লেখালেখিটা পেশা হিসেবে গ্রহণ করতে। আজ তাই হয়েছে।

পত্রিকায় কাজ করা কারণে আমি ব্লগে খুব কম লিখেছি। সারাদিন পত্রিকায় কাজ করার পর ব্লগে পোস্ট করার জন্য আলাদা একটা লেখা তৈরি করতে বেশ কষ্ট হয়। তারপরও সামান্য কিছু লেখা দিয়েছি। যে কয়টা লেখা দিয়েছি তার বড় অংশ গল্প।

সত্যি কথা বলতে ব্লগটি (সামু) আমার প্রাণ ছিল। ব্লগে যখন ঢুকি খুব ভাল লাগে। প্রথমদিকে তো সারাদিন ব্লগে পড়ে থাকতাম। খুব পড়তাম। ব্লগটি আমার গর্ব। কিছু দিন লেখার পর হঠাৎ একদিন ব্লগে আর ঢুকতে পারি না। তখন পত্রিকার একটি সংবাদ চোখে পড়ল, ‘বন্ধ করে দেয়া হল তরুণদের সবচেয়ে জনপ্রিয় ব্লগ সাইট’। শিরনাম কিছুটা এমন ছিল। ডয়চে ভেলেও অনেক বড় প্রতিবেদন করেছিল। অন্যান্য বড় ছোট সমস্ত পত্রিকা নিউজ করল। আমি হতাশ হলাম।সবচেয়ে খারাপ লেগেছিল এটা জেনে যে, ব্লগটিকে পর্ণ সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।

কষ্টটা তখন শেয়ার করার মত কোনো মানুষ ছিল না। নিজেকে ধিক্কার দিতে লাগলাম। এরকিছু দিন পর শায়মা আপুর সঙ্গে কথা হল। তিনি বললেন, ভিপিএন দিয়ে সামুতে আসা যাবে। তখন থেকে আবার সামুতে আসতে শুরু করেছি। রাতে কাজ শেষে যখন সামুতে ঢুকি খুব ভাল লাগে। সারাদিনের ক্লান্তিগুলো যেন ঝড়ে পড়ে।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩০
২২টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×