বিরহ (অখাদ্য কবিতা)
০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জেগে জেগে কেটেছে অনেক রাত,
এভাবে হয়ত কেটে যাবে আরও কতো বছর।
সমাজের দোহায় দিয়ে তুমি রইয়ে যাবে দূরে,
একদিন সময় ফুরাবে
শরীর ভেঙে পড়বে রুগ্নতায়, বয়সের ভারে!
বাড়িতে গেলে বৃদ্ধা মা অবাক হয়ে তাকাবেন!
-শুকিয়ে গেছিস বাবা! খাসনে কিছু?
আপু বলবে, সত্যি করে বল তো, তোর কী হয়েছে?
একটু হেসে, কিছু জানার ভান করে বলবো,
কই কিছুই তো হয়নি।
এতো রাত জেগেছো কখনও তুমি?
যখন পশুপ্রাণীসহ পৃথিবীর সবাই ঘুমিয়ে পড়ে,
মুসাফিরও যখন উটের গায়ে হেলান দিয়ে বসে বসে ঝিমায়।
তখন আমি নিদ্রাহীন, ভাবি তোমায়,
তবু অপবাদ দেবে
বলবে, আমি হৃদয়হীন, পাষাণ।
আমি কবিতা লিখতে পারি না তবু লিখি। ভাল লাগে। কখনও বসে বসে কিছু ‘অখাদ্য কবিতা’ তৈরি করে ফেলি। কী হয় নিজেই বুঝতে পারি না। রোববার ( ৬ অক্টোবর) রাত তিনটার দিকে ঘুম ভেঙে গেল। কিছুতেই আর ঘুম আসছিল না। মোবাইলটি হাতে নিয়ে নোটপ্যাডে ওপরের ‘কবিতাটি’ লিখে ফেললাম। কবিদের প্রতি আমার হিংসে হয় -কেন যে আমি কবিতা লিখতে পারি না!
ছবি সংগৃহীত
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২০ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন