somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘শেষ’ মানেই মৃত্যু

৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আরেকটু পরেই চিরদিনের জন্য বিদায় নিবে 2020। একুশের দোরগোড়ায় দাঁড়িয়ে নিজের অতীতের দিকে তাকালে লজ্জাই লাগছে বেশি। সময়গুলো পার হয়েছে অবহেলায়। অর্জন কিছু নেই।ভেঙেছি অনেক। গড়তে পারিনি কিছু। ক্ষুদ্র জীবনটা সুন্দর করার লক্ষ্যে, মিছে স্বপ্ন দেখে, প্রভুকে ভুলেই ছিলাম অধিকাংশ সময়।

চোখের সামনে শত শত মৃত্যুর মিছিল, তবু চোখ খোলেনি। পার্থিব জীবনের পাথেয় সঞ্চয়েই মরিয়া হয়ে লেগে ছিলাম। দেখতে দেখতেই পেরিয়ে গেল একটা বছর। চোখের সামনে খুব অল্প সময়ের ব্যবধানেই যেন সবকিছু উলটপালট হয়ে গেল। এই তো সেদিন 2019 থেকে 20 এ প্রবেশ করলাম। রাত এগারোটার দিকে বসে আছি। অজানা কারণে দুফোঁটা অশ্রু গলদেশ বেয়ে গড়িয়ে পড়ল।

আজও সেই একই জায়গায়, একভাবে পায়ের ওপর পা তুলে বসে আছি। কী পেলাম, কী দিয়ে গেল 2020; কী নিয়ে গেল। হিসেব নিকেষ শেষে অপ্রাপ্তি বেশি। সফলতার পেছনে ছুটছি। যাকে সফলতা ভাবছি আদৌ কি তা সফলতা? সুখ শান্তি খুঁজে ফিরছি, যাতে শান্তি খুঁজছি আদৌ কি তাকে শান্তি নিহিত আছে? নদির জলের মতোই সময় বয়ে গেল। যেমন বয়ে যায়। জলের মতোই গড়িয়ে গেল সময়।

এভাবে হয়ত একদিন শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে যাবে। চুল দাঁড়ি সাদা হবে। দাঁত পড়ে যাবে। আমি কুঁজো হয়ে যাবো। হয়ত নাতি পুতি হবে। অথবা হবে না। সেই দিন দেখার সুযোগ হবে না। এরপর হঠাৎ নিস্তব্ধ হয়ে যাবো। সবাই সজাগ থাকবে। পৃথিবীতে একই রকম শোরগোল থাকবে। কোলাহল থাকবে। কোথাও কোথাও নীরবতা থাকবে। সন্ধ্যার পর চায়ের দোকানগুলোতে একই রজম আড্ডা জমে উঠবে। সারাদিনের ক্লান্ত কৃষকরা রাজনীতি নিয়ে আলোচনায় মেতে উঠবে। পৃথিবীর সবকিছু ঠিক থাকবে। বিদায় হবে আমার, মানুষের।

বিদায়টা যেন সুন্দর হয়। সুখের হয়। তৃপ্তির হয়। আনন্দের হয়। বিদায়তে যেন ভৎসনা না থাকে। তিরস্কার না থা কে। সব শেষ হয়ে যাওয়াতে ধ্বংসের ইঙ্গিত থাকে।

সকল বন্ধুকে নতুন বছরের শুভেচ্ছা।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৯
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি আছ

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৮ ই এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩৯




এই পৃথিবীতে তুমি কোথায় আছ প্রজাপতির মত ?
হৃদয়ে কি দু:খ জাগে উত্তাল ঢেউয়ের মত কত
দেখ মধু মঞ্জুরী লতায় ফুল ফুটেছে তোমার আশায়
তুমি কি ছুঁয়ে দিবেনা তারে তব ভালোবাসায়।

এই পৃথিবীতে... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি মানবে ইসরায়েল

লিখেছেন লিংকন বাবু০০৭, ০৮ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

অনিচ্ছা নিয়েই যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি মানবে ইসরায়েল: সিএনএন।

রাতভর উৎকণ্ঠার পর অবশেষে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই খবরে বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম।
যুদ্ধবিরতির... ...বাকিটুকু পড়ুন

=সবাই যে যার মত নিঃসঙ্গ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৮



নিস্তব্ধ রাত অথবা দিনের দুপুর
যখন একাকি আনমন
নিঃসঙ্গতা এসে চোখে দাঁড়ায়, কোথাও কেউ নেই;
হতে হয় নিমেষই নিঃসঙ্গতার কাছে নমন।

কেউ আসে না মনের ঘরে
খোঁজ নিতে দেয় না কেউ উঁকি;
স্মৃতিঘরে ফিরে যেতেও চাই... ...বাকিটুকু পড়ুন

নেপাল সিরিজ ১ঃ শিক্ষায় নুতন চেষ্টা

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৬

আসেন নেপালের নুতন সরকার এসে ১০০ দিনের যে পয়েন্ট গুলো ঘোষনা দিয়েছে তার মধ্যে শিক্ষা ব্যবস্থা এই কয়েক দিনে কি করলো, জানি! অন্যান্ন পয়েন্ট নিয়েও লিখবো, আজকে শুধু শিক্ষা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধবিরতি ও ইসরায়েলের "ঘাস কাটা" এবং "মাটির স্তর সরিয়ে ফেলা" কৌশল

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:৩৩


পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিছুদিন আগেই ট্রাম্পের নাম নোবেল পুরস্কারের জন্য প্রস্তাব করেছিলেন। ট্রাম্পের এই ভৃত্যসুলভ মিত্র মধ্যস্থতা করে আমেরিকা-ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে - এই খবর শুনে মনে সংশয় তৈরি... ...বাকিটুকু পড়ুন

×