somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুই এখন তাদের মুক্তির একমাত্র পথ

০৬ ই মে, ২০২১ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আমি প্রথম দেখেছি ছাত্রলীগের একটা গ্রুপে। অনেককিছুই আজকাল মুখ বুজে সহ্য করছি। সহ্য না করে উপায়ও নেই। বিপক্ষে বললেই বিভিন্নরকম হামলা মামলার শিকার হতে হয়। বাংলাদেশে বাকস্বাধীনতা কতটুকু আছে সেটা কে না জানে।

ইসলাম ও হুজুরদের বিপক্ষে যত বলবেন কোনও সমস্যা নেই। পক্ষে বললেই আপনি নিশানাতে পরিণত হবেন। ফারজানা রুপাকে নিয়েও নাকি গুজব রটে। আবার তাদের শনাক্তও করা হয়। ইলিয়াস ভাই ফারজানা ও মুন্নি সাহা’র ব্যাপারে সব ফাঁস করে দিয়েছিলেন। আবার অনেকের মতে ‘‘এদের কালোরূপ কারও অজানা নয়। ’’ কয়েকদিন আগে একজন মানুষ ফোন করে জানতে চাইল ‘ফারজানা রূপা নাকি হোটেলে ধরা খাইছে’।

একটি পোর্টালে আমিও এমন একটা নিউজ দেখেছিলাম। তাকে উত্তরে বলেছিলাম, ‘তাকে কে ধরবে?’

বিবিসিতে প্রকাশিত এক গবেষণায় দেখেছিলাম, বাংলাদেশের ৬৫% মানুষ সংবাদপত্রে বিশ্বাস করে না। এটা অনেক আগের গবেষণা। এখন গবেষণা করলে হয়ত ৬৫% এর ডাবল হয়ে যাবে।

বিভিন্ন পত্রপত্রিকার ফেসবুক পেজে প্রায় একটা কমেন্ট চোখে পড়ে ‘ আগে নেতারা ও বড়লোকরা নিজের রক্ষার জন্য কুকুর পালন করতো। এখন সাংবাদিক পালে।’’ কথাটি আমি প্রথম শুনেছিলাম আমাদের সময় .কম-এ কাজ করার সময় একজন সাংবাদিকের মুখে। এটা বিশ্বাস করতে আমার একটুও কষ্ট হয়নি। কারও হবে না। চরম একটা সত্য কথা। নেতাদের বিষয়টা তো আগেই প্রকাশ্যে চলে এসেছে।

মুনিয়া ইস্যুতে কথার ভয়াবহ সত্যতা এখন সবার সামনে। মুনিয়াকে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছিল সেটাও সবাই জেনে গেছে। কিন্তু সায়েমের কোটি কোটি দুর্নীতির ব্যাপারে কেউ বিন্দুমাত্র কিছু জানে না। গণমাধ্যমের কর্মীদের টাকার প্রতি লোভ-লালসার বাস্তবতাও এখন সবার সামনে। কীভাবে পারে! এটাও সম্ভব! নবী স. আসার আগে সেই জাহেলী যুগকে হাজার বার হার মানায় আজকের সভ্যসমাজের কর্মকাণ্ডগুলো। এই সভ্যসমাজের কপালে একদলা থুতু।

ভীষণ ঘিন্না হয় আমার। শুুধু আমার হয় না। পুরো জাতিরই হয়। গতকালকে দৈনিক সমকালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ৮৬ শতাংশ মানুষের জীবনধারণের আহার নেই। কী ভয়াবহ একটা ব্যাপার। দেশে কোনোকিছুর দাম এখন সাধারণ মানুষের নাগালে নেই। যেখানেই হাত দিবেন দুর্নীতি আর সিন্ডিকেট। সাধারণ মানুষের জন্য একটা পথই খোলা আছে- মৃত্যু। মৃত্যুই এখন তাদের মুক্তির একমাত্র পথ।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০২১ বিকাল ৩:২৩
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×