আজ সকালে গিয়েছিলাম মিরপুর লালকুঠি এলাকায়, স্থানীয়দের সাথে কথায় জানতে পারলাম- কেন এলাকার নাম 'লালকুঠি' হয়েছে। ইংরেজ শাসনকালে এখানে সাধারণ মানুষের চিকিৎসার্থে একটি স্থাপনা গড়া হয়। সেই আমলে লাল রঙের দালানটি পরিচিত বদলে হয়ে যায় লালকুঠি।
সেটি এখনো টিকে আছে; সেটা দেখতে গেলাম বাজার রোডে। বেশ আশাহত হলাম। তারই কিছু ছবি এখানে নিয়ে এসেছি

আজ এমন দশা হয়েছে

ঘুলঘুলি থেকেও বেরিয়ে এসেছে দেশি বটের ডাল

পিছনে গড়ে উঠছে সরকারী লালকুঠি ম্যাটার্নিটি হস্পিটাল; এখন কাজ বন্ধ, সরকার বদলে যাওয়ায় ৯ বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত পড়ে আছে। সন্ত্রাসীদের আখড়া এখন।

বটের আরো ছায়া আছে সেখানে

পিছন থেকে আজ দেখতে যেমন

সামনেটা এমন

আবর্জনার ভাগাড়

নিজেকে মেলে ধরেছে আরো কিছু গাছ।

ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে কত টাকার প্রয়োজন হয়? অর্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সদিচ্ছা; যা আমাদের একদমই কম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

