somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিখিলের সুখে-দুঃখে বিন্দু বিন্দু জল

২৪ শে জুন, ২০১২ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১)
চড়ুইয়ের দুটি ডানা
কেউবা দেখে কেউবা না
আকাশ জুড়ে অনেক মেলা
তোমায় নিয়ে করে খেলা।

(২)
ক্লান্ত চড়ুইয়ের ডাকে অসুস্থ বিকাল
জীবনের সব ক'টি জানালায়
ছুঁয়ে যায় অমৃতের অমূল্য তরল।
জীবন-মৃত্যু, ভাল-মন্দ নিয়ে
রুহের খেলাঘরে।

(৩)
রোদেলা দুপুরে ক্লান্তিহীন শরীরে
মনের আনন্দে কিছুটা সময়
নিজেকে হারাই অচেনা স্বপ্নিলে।

(৪)
তোমার সুখের ছোঁয়ায় আমার পৃথিবী আলোকিত হয়
তোমার এক ফোঁটা লোনা জলে আমার পৃথিবী আঁধার রয়।

(৫)
শব্দগুলো স্বপ্নতলে হারিয়ে যায়
কথার মোড়কে কথা বলে
নিখিলের সুখে-দুঃখে বিন্দু বিন্দু জলে।

উৎসর্গ; জীবন ছোট, বড়। সেই জীবনও প্রতিদিনের ব্যস্ততা আর তুচ্ছতার মোড়কে মোড়া থাকে। এর মধ্যেই অবসর খুঁজে সামুর দিকে চোখ ফেলে সামুর কবিদের লেখাগুলো পড়ি। পড়তে গিয়ে কখনওবা হাসি কখনওবা কাঁদি। কিছু কিছু হদয়ছোঁয়া লেখার ভেতরে নিজেকে প্রবেশ করি। আজ এমন একজন পণ্ডিত কবি’কে আমার এই ছন্নছাড়া কবিতাটি উৎসর্গ করছি। যার লেখা আমার খুবই ভালো লাগে। মা-বাবার কথা মনে হলেই আমি ওর এই দু'টি লেখা পড়ি - ''তবুও হাঁটছি পথ সমান্তরাল,চির নিভৃত বাবা'' - মনছোঁয়া লেখা। পড়তে পড়তে আনমনা হয়ে যাই।
আমি ওকে পণ্ডিত ভাইয়া বলে ডাকি সবসময়। কারণ আমি আমার লেখাতে বানানগুলো বরাবরের মতনই ভুল করে থাকি। অনেক সময় টাইপেও ভুল করি। বলতে পারি সে আমাকে হাতে ধরিয়ে ধরিয়ে বর্ণমালার অক্ষগুলো শিখায়। আবার মাঝে মাঝে মিষ্টি শাসনে ভুলগুলো ধরিয়ে দেয়। পৃথিবীতে শিখার জানার কোন শেষ নেই। ওর কাছ থেকে আমি অনেক শিখেছি। আমি ওকে ধন্যবাদ দিয়ে ছোট করবোনা।
ওর সম্বন্ধে আমি আর কি বলব...? অল্পতেই আহত হয়ে যায় আবার বন্ধুত্বের সম্পর্কগুলোও তার অদ্ভুত। সম্পর্কের মধ্যেও তার আবেগতাড়িত উচ্ছ্বলতা।

ছবি নিজের এলবাম
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৬
৪১টি মন্তব্য ৪১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

×