A Long Journey by ‘বাসের ছাদ’..
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সন্ধ্যার একটু আগে আগে বাসস্ট্যান্ড পৌঁছলাম ঢাকা ফিরব বলে। এসে তো পড়লাম মহা মুসিবতে...। দুনিয়ার সব মানুষ যেন আজকেই ঢাকায় আসছে। কাউন্টার বাসের সব টিকিট বুকড। বাইরের বাসগুলোর ভাড়া দ্বিগুণ। পকেটের সর্বসাকুল্যের
তুলনায়ও তা অনেক বেশি। আজ যে করেই হোক আসতেই হবে। কাল ভার্সিটি খোলা + মনসুর স্যারের এসাইনমেন্ট জমা দিতে হবে।। ভার্সিটি খোলার দিনই কেউ এসাইনমেন্টের ডেট দেয়!!!
কি আর করা!! আল্লার নাম নিয়ে উঠে পড়লাম ।।
.....হুম, একদম বাসের ছাদে।।
ধুলাবালির ‘পরম ছোঁয়ায়’ গোসল করতে করতে, ‘সালামে’র গান শুনতে শুনতে, প্রকৃতির ‘নৈসর্গিক’ দৃশ্য দেখতে দেখতে শেষ পর্যন্ত চলেই তো এলাম..।। এলাম বলাটা কম হয়ে যায়, বলছি ‘আসতে পারলাম’।।
রাস্তা তো কমই ছিল, কেবল একশ’ বিশ কিলো। আমার দেখা ‘ভয়াবহতম’ যানজটে এ জার্নিটাকে অবশ্যই লং জার্নিতে রূপদান করতে হলো!!!
টিভিতে খবর দেখা কিংবা পত্রিকায় পড়ার চাইতে বাস্তব অভিজ্ঞতা যে কতটা মর্মান্তিক হতে পারে তা হাড়ে হাড়ে উপলব্ধি করলাম আজ।। জয়তু কোরবানীর ঈদ, জয়তু এসাইনমেন্ট।।।
(ছবিটা সংগ্রহ করা..)
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ধূ ধূ প্রান্তরে শহর পত্তন হলো সেদিন। আর সেখানে এই কফি শপ।

[link|https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30390913|ছবি ব্লগ - ২... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।