somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা তোমাদের ভূলবো না ।

২২ শে মার্চ, ২০১০ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর কিছুদিন পরেই মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতা কি? মুক্তিযুদ্ধ কি ? বঙ্গবন্ধু ...এইসব বিষয়ে আমার প্রথম ধারণা পাই বাবার কাছ থেকে । বাবা আমাদের খুব ছোটবেলা থেকেই শহীদ মিনার, স্মৃতি সৌধ, রমনার বটমূল , বইমেলা এইসব জায়গায় নিয়ে যেত। যদিও তার আয় ছিলো সল্প , তারপরেও তার ছেলে মেয়েদের তিনি এইসব বিষয়ে একটা স্পষ্ট ধারণা দেয়ার জন্যে নানা ধরনের বই কিনে দিতেন। কিন্তু আমাদের ছোটবেলায় এইসব বিষয়ে প্রচুর প্রপাগান্ডা হত। ফলে একসময় টিভি দেখে এবং আশপাশের মানুষের থেকে শুনে আমারও মনে হত বাবা যা বলছে তা হয়তো সব ঠিক নয়। একসময় আমিও আর ১০ টা ছেলের মতো বিশ্বাস করতে শুরু করি যে বঙ্গবন্ধু ইন্ডিয়ার চর. পুরা স্বাধীনতাই একটি ইন্ডিয়ান চক্রান্ত । শহীদ হয়েছে ৩ লাখ , ৩০ লাখ নয়। আর এক কোটি উদ্বাস্তু এর বেশির ভাগ ছিলো হিন্দু, অর্থাৎ বেঈমান কাফের।আর যারা বই এর মধ্যে স্বাধীনতার পক্ষে লিখে তারা হলো আওয়ামীলেগের লোক। জানিনা এখনকার শিশুরাও এইসব বিশ্বাস করে কিনা?

ঠিক মনে নেই কখন , সম্ভবত পাকিস্তান যেবার কোন একটা কাপ জিতে, তখন বাংলাদেশ ক্রিকেট আকাদেমি তে ওয়াসিম আকরাম এর ছবি টাঙানো হয় খেলোয়ারদের উৎসাহ দেয়ার জন্যে এবং তৎকালীন কোচ বলেছিলো যে ভালো খেলা দেখাতে পারলে তাদের ছবি ওয়াসিম আকরাম পাশে ঝুলানো হবে। তখনো বাংলাদেশ টেস্ট স্বীকৃতি পায় নি। আমার বাবা এইটা পত্রিকায় দেখে প্রচন্ড খেপে গিয়েছিলো। আমি বলেছিলাম এতো খেপার কি আছে , দেশ না দেখে মানুষ টিকে দেখলেই তো হয় এবং এই বিষয়ে অনেক কথার অবতারণা ঘটে । তখন মুক্তিযুদ্ধ সম্পর্কে আমি আমার তথাকথিত ধারণা বাবা কে বললাম।

আমার বাবা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলেছিলো , " তোকে কখনই হেটে হেটে জীবন হাতে নিয়ে পরিবার শুদ্ধু অন্যদেশে পাড়ি দিতে হয় নি, রাস্তায় মাজপাথে গভর্বতী মেয়েদের বাচ্চা হতে দেখিস নি, ২৫ শে মার্চের রাত্রে তুই রাজারবাগ এলাকায় ছিলি না. আমি ছিলাম।মাথার উপর দিয়ে বুলেট যেতে কেমন লাগে তুই জানিস না ।নদীতে শত শত লাশ ভাসতে দেখিস নি, তুই কখনো বুজবি না কলকাতার একটি রুমে ১৫ জন মানুষ একসাথে থাকা কি জিনিস. উদ্বাস্তু শিবিরে মানুষের হাহাকার তুই শুনিস নি । বাবারে ঐসময় কলকাতার মানুষ আমাদের প্রতি যে সহমর্মিতা দেখায় সেটা আমরা ভুলতে পারিনা। তেমনি ভুলতে পারিনা পাক হানাদার বাহিনীর অত্যাচার , আপন জন হারানোর বেদনা। সেইসময় মানুষের থেকে পিপড়ের জীবনের মূল্য বেশি ছিলো। আমি যা কিছুই হোক না কেনো একজন পাকিস্তানি কে সমর্থন করতে পারবো না". আর বাবার শেষ প্রশ্ন টি ছিলো আমার কাছে. " ১ কোটি হিন্দু শরনার্থী কি বাংলাদেশের মানুষ না?"
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:০৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×