somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যখন ছোট ছিলাম।

২৯ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার টিনের মা !

আমি যখন প্রথম স্কুলে ভর্তি হলাম , সেইদিন আমার নানী আমাকে স্কুলে নিয়ে যায়। আমাদের বাসায় আসতে হলে মৌচাক মার্কেটের সামনে দিয়ে আসতে হত।তার উল্টাপাশে উত্তরা ব্যাঙ্কের একটি শাখা ছিলো যার উপর পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু অঙ্কিত একটি বিল বোর্ড ছিলো।আমি স্কুল থেকে ফিরার পথে নানী কে বলেছিলাম ,"নানী ছবির মেয়েটা একদম আমার মার মতন ?" নানী পরে এই কথা বাসার সবাইকে বলে। তখন সবাই ঠাট্টা করা শুরু করে এবং এর পর থেকে সেই ছবিটা হয়ে যায় আমার টিনের মা। আমরা তখন জয়েন ফ্যামিলি।সবাই প্রায় আমাকে বলতো, "কিরে আজকে তোর টিনের মার খবর কি?" অথবা "আজকে তোর টিনের মাকে দেখলাম ভালই তো দেখতে"। এই ঠাট্টার মাধ্যমে একসময় আমার শিশু মনে কখন যে সেই ছবি মা হিসাবে স্থান করে নিয়েছিল কে জানে?

একদিন রাত্রে সবই বসে টিভি দেখা হচ্ছিলো। প্রচন্ড ঝড়বৃষ্টির রাত, হঠাৎ কারেন্ট চলে যায়। এই সময় একজন বলে উঠলো, "কিরে তুই কেমন ছেলে , তোর মা বাইরে বৃষ্টিতে ভিজচ্ছে আর তুই ঘরে বসে আছিস, কে জানে বাজ পরে মারা গেলো কিনা !" এটা শুনার পড়ে আমি চুপি চুপি ঘর হতে আমার টিনের মাকে দেখতে বের হতে গিয়ে ধরা খেলাম আসল মার কাছে । আমাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, আমি নাকি তখন কেঁদে ফেলেছিলাম ।আমার একটাই কথা ছিলো, "আমার টিনের মাকে এনে দাও" কিছুতেই আমার সেই কান্না ঠেকানো যাচ্ছিলো না । সারা রাত নাকি ফুপিয়ে কেদেছিলাম। একপর্যায়ে আমার বাবা বের হয়ে বৃষ্টিতে ভিজে আসে এবং আমাকে বলে যে আমার টিনের মা ভালো আছে, তাকে নাকি পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। এর পরেও আমার টিনের মার চিন্তায় আমি কেদেছিলাম। আর বলছিলাম , "আমার মা বাইরে তার শীত লাগছে ,তার জ্বর হবে, আমার মা মারা যাবে!"

তারপরদিন সকালে স্কুলে যাবার পথে আমার টিনের মাকে যখন দেখলাম না, আমি নাকি আকাশ পাতাল ফাটিয়ে কেঁদেছিলুম। সেই টিনের মা প্রচন্ড ঝড়ে হয়তো উড়ে গিয়েছিলো? জানি না? এরপর বিশেষ কিছু মনে নেই।কারণ পুরো ঘটনাই আমি বড় হবার পরে শুনেছি। আমার শুধু একটু একটু খেয়াল আছে।

এখনও যখন ওই রাস্তা দিয়ে যাই, টিনের মার কথা মনে হয়। হয়তো অন্য কোনো শিশুর কল্পনা রাজ্যে আমার টিনের মা বেচে আছে!
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×