মাঝে মাঝে মা যখন অসুস্থ হয়, তখন সে কতটা অসুস্থ থাকে আমি জানিনা। তবে এতটুকু বুঝি তার চেয়ে কয়েকগুন অসুস্থ হয়ে যাই আমি নিজে। আমার পৃথিবী পাল্টে যায় আরেক পৃথিবীতে। আমি ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে কাটিয়ে দেই। অনেক পরে বুঝতে পারি আমি আসলে একটা কাজ করছিলাম। প্রচন্ড ক্ষুধা নিয়ে খেতে বসে, আমি মুখে ভাত নিতে পারিনা। কোনো অনন্দঘন অনুষ্ঠানে, আড্ডায় হাসাহাসির কোনো পর্বে হাসতেই নিজের অজ্ঞাতেই আমার হাসি থেমে যায়। মস্তিস্কের কোথাও যেন একটা সংরক্ষিত তথ্য আমাকে থামিয়ে দেয়, আমার মা অসুস্থ। পৃথিবীটাই নিস্প্রাণ লাগে।
আমার মা সুস্থ হয়ে ওঠে। আমি উল্কার গতিতে চলতে পারি। আমি পুরাতন নিস্প্রাণ পৃথিবীর দিকে তাকিয়ে অবাক হই, পৃথিবীটা এতো সুন্দর কেন?
আমার মায়ের ভালো থাকা, খারাপ থাকা আমার পৃথিবীকে মুহুর্তেই উল্টে পাল্টে দেয়। কখনো সাজানো পৃথিবী ভেঙ্গে চুর করে দেয়, কখনো গুড়ো গুড়ো করা পৃথিবী আশ্চর্য নিপুনতায় গড়ে দেয়।
মায়ের এই টান আগে কখনোই বুঝিনি। কী নির্দ্ধিধায় মায়ের প্রতি অবাধ্যতায় পার করেছি আমার শৈশব। কী নির্দ্ধিধায় মায়ের স্বপ্ন ভেঙ্গে চুড়ে নিজের মতো চলেছি কৈশরের পথে।
পার করে দেয়া সময়, মাকে কষ্ট দেয়ার সময় ভেবে আমি অসার হয়ে যাই। ভাবি কেউ কী আছে, ফিরিয়ে দেবে আমার কিছু সময়? শুধরে নিতে চাই মায়ের সাথে করা ভুলগুলো।
এতো কিছুর পরও আমার মা হাসে। আমার ভুলগুলো সযতনে এড়িয়ে যায়। আমার দেয়া কষ্টগুলো অসামান্য দক্ষতায় গোপন করে ফেলে।
আমি কৃতজ্ঞতায়, ম্লাণ হয়ে যাই।
ভাবি, এটাই হয়তো মা। সন্তানের, সব বোঝে। বুঝেই নিরব থাকে।
সন্তানের সব কিছু তার জানা। আর জানা বলেই তারপরও প্রশ্রয় দেয়।
আর সব জানে বলেই কিছুটা হতাশা কাটিয়ে উঠি। আমার এই অকৃত্রিম ভালোবাসাও হয়তো এখন আমার মা জানে।
প্রিয় মা, জানা থাকলে তো ভালো। যদি না জানো তবে বলি, আমি মাঝে মাঝে পূণর্জন্মের প্রত্যাশী হয়ে উঠি। কারন আমার এমন শতজন্ম আমি তোমার জন্য উৎসর্গ করতে জন্মাতে চাই।
আলোচিত ব্লগ
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।