somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ জন্মদিন জেমস; বেঁচে থাকুন আমার আমার আয়ুর চারগুন

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোনো কাজ নাই তখন। স্কুলে পড়ি। আজ অ্যালবাম বের হবার কথা একটা শিল্পীর। আমরা বন্ধুরা পাঁচ ছ'জন সেই সকাল থেকেই দিনভর দাঁড়িয়ে আছি। কখন আসে? কখন আসে?
শুধু আমরাই না। সেই মার্কেটে আমাদের বয়সী আরো অনেকের ভীড়। তাদেরও লক্ষ্য আমাদের মতো অভিন্ন। তারাও সেই শিল্পীর অ্যালবামের অপেক্ষায়।
সে কি অপেক্ষা! বাসায় যাওয়া নেই। খাওয়া দাওয়া নেই। দিনভর মার্কেটের আশেপাশেই ঘোরঘুরি। আর মাঝে মাঝে অডিও'র দোকানগুলোতে জিজ্ঞাসা, মাসুদ ভাই ক্যাসেট আইছে? নিপু ভাই আইছে? মিঠু ভাই, কদ্দুর?
সবার একই উত্তর, এই আইসা পড়তাছে।
অবশেষে সন্ধ্যায় শিল্পীর কণ্ঠ ভরা ক্যাসেটের আগমন। আমদের সে কি বাঁধভাঙ্গা আনন্দ!
ক্যাসেট তো বটেই, অ্যালবামের পোষ্টারও জোড় করে নিয়ে আসতাম।
তারপর বিরামহীন সেই অ্যালবাম বাজিয়ে ঘর আর আশেপাশের মানুষদের বিরক্তীর চরম সীমায় নিয়ে যেতাম।
কত কথা শুনতে হতো। কিন্তু কে শোনে কার কথা আমার গান বাজানো কমতো না।
এক বছর পর একটা করে অ্যালবাম বের হয়। আমার মুগ্ধতার শেষ নেই।

একটা সময় কী পরিমান যে শুনেছি ওই শিল্পীর গান। বছর বছর নতুন অ্যালবামের জন্য অপেক্ষা আর সারা বছর তার পুরাতন গান খুঁজে খুঁজে রেকর্ডিং করে নিয়ে এসে শোনা। কী যে প্রেম ছিল।

শিল্পীর নাম, জেমস। নাম শুনলেই কেমন যেন একটা ঝড় বয়ে যেত সে সময়। টিভিতে জেমসকে দেখাবে? ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি।
তার কনসার্টের কোনো নিউজ পত্রিকায় এলে মাথা খারাপ হয়ে যেত। মিরপুর ষ্টেডিয়াম, আর্মী ষ্টেডিয়ামসহ যে জায়গাতেই কনসার্টের খবর পেয়েছি বিচার বিবেচনা ছাড়াই আমরা ছুটে গেছি। যখন ভালোভাবে সব লোকেশনও চিনি না।
কিন্তু জেমস গান গাইবে। আমাদের ঠেকায় কে?
কী দিন ছিল। জেমস পাঞ্জাবী পড়ে আমাদেরও পাঞ্জাবী লাগবে। জেমন চাঁদর জড়িয়ে থাকে আমরাও চাদর পড়ে ঘুরবার প্ল্যান করতাম।
কী না করেছি। জেমস ম্যানিয়ায় পড়ে। আহ! জেমসময় সেই সোনালী দিন আমার।

একটা সময় এসে পাগলামী অনেক কমে গেলো। জেমস কেমন যেন ওলট পালট লিরিকের দিকে ঝুকে গেলেন। গান শুনে মজা পাইনা।
এখন জেমসের সেই গানের প্রতি আগের মতো আগ্রহ না থাকলেও, আছে আমার কৈশর আর প্রথম যৌবনের সেই নায়কের প্রতি অগাধ ফিলিংস। এখনো দেখলে ভেতরে আগের দিনগুলোর কথা ভেবে শিহরিত হই। কি-ই না করেছি। তার অ্যালবামে সাউন্ড গার্ডেনের কথা পড়ে পড়ে মনে করেছি সেখানে গেলেই তাকে পাওয়া যাবে। দল বেধে গিয়েছি।
না পেয়ে সাউন্ড গার্ডেনের দেয়ালে লাগানো পোষ্টারে লিখে এসেছি, গুরু আমরা এসিছিলাম।
এমনকি ঠিকানা বের করে গিয়েছি তার বাড়ী উত্তরা পর্যন্তও।
এখন টান কমে গেলেও, তার দেয়া লেমিনেটিং করা অটোগ্রাফটা এখন হারিয়ে গেলেও তার প্রতি শতভাগ প্রেম এখনো কমেনি।
ভুলে যাইনি আজ তার জন্মদিন।
শুভ জন্মদিন, ফারুক মাহফুজ আনাম জেমস। আমাদের কৈশরকে বর্নাঢ্য রঙনি করতে আপনার দেয়া রঙ-এর কথা হয়তো ভুলে যাবো না কখনোই।
আপনি দীর্ঘজীবী হোন। বেঁচে থাকুন আমার আমার আয়ুর চারগুন।


১৯টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

কানামাছি

লিখেছেন সেজুতি_শিপু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫০


তারপর দীর্ঘ ভ্রমনক্লান্ত পদক্ষেপ
ক্রমশ শ্লথ হবে,
সমুখে গন্তব্যগামী পথ হ্রস্বতর -
দূর থেকে চোখে পড়বে
স্বাগত বৃক্ষের আবছা হাতছানি ।
হঠাৎ নাকে এসে লাগবে আউশ ধানের
ভাত ফোটার ঘ্রাণ
কিংবা নাম না জানা... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

×