একটু ফাও প্যাঁচাল
আমার একটি নাটক নির্মাণের সময় পরিচয় হয় একজনের সাথে নাম জয় কে রায় বাপ্পী। বাপ্পী দা। দাদার একটা সিক্সটি ডি মডেলের স্টীল ক্যামেরা আছে। দাদা এটা দিয়ে তো শর্টফিল্ম বানাতে চান। বললাম, সমস্যা নাই। পরে স্ক্রীপ্ট করতে গিয়ে দেখা গেল, সমস্যা আছে। দাদার বুম নাই। অডিও নেয়া যাবেনা। সুতরাং এমন কিছু বানাতে হবে যার অডিও নিতে হবেনা। ঠিক করলাম, মিউজিক ভিডিও বানাবো। কিন্তু মানুষেরটা অযথা বানানো যাবেনা। ঝামেলা আছে। বের করলাম, একটি ফান ম্যাগাজিনে ছাপা হওয়া কফি হাউজ নিয়ে আমার একটা রিমেক লিরিক।
এটা কীভাবে গান হবে সেই চিন্তা না করেই, লিরিকের শট ডিভিশন করে শুট করলাম।
তারপর শুরু গান গাওয়ানোর জন্য দৌড়। আমাদের থামালেন, ঘুড়ি তুমি তার আকাশে ওড়ো'র গায়ক লুৎফর হাসান। জানালো তার এক মামা আছে, এলাকায় তাকে মান্না দে বলে ডাকে।
তাকে জাননোর পর, তিনি নাকি ব্যাপক আগ্রহী হলেন। এবং পরদিন থেকে রের্কডিং এর শিডিউল ঘোরাতে লাগলেন। বাজারে ডিমান্ড থাকলে যা হয় আরকী। এর মধ্যে মান্না দে'র ভোকাল ছাড়া ট্র্যাকটি সংগ্রহ করা হলো যত কষ্টে তার চেয়ে বেশি কষ্টে উদ্ধার করা হলো আমাদের মনির ভাইয়ের মোবাইল থেকে। মোটামুটি আন্ডারওয়ার্ল্ড টাইপের মোবাইল। যেখানে ঢোকার পথ আছে বেরুবার পথ নাই। তার মোবাইলে গান ঢুকেছে কিন্তু বোরুচ্ছে না। একটা সময় নকিয়া সেন্টারের একজনের সহযোগীতায় ট্র্যাকটি উদ্ধার করা হল। সেও বিরক্ত হয়ে বলল, ভাই এইটা কী মোবাইল?
এদিকে লুৎফর হাসানের মামা তার ষ্টার ইমেজ রক্ষা করতে গিয়ে আমাদের পুরোই ফাঁসিয়ে দিলেন।
অবশেষে এগিয়ে এলো আমার বন্ধু জিতু আর অফবিট স্টুডিও এবং ক্লোজআপ এর অসম্ভব সুন্দর কন্ঠের মালিক আতিক। এগিয়ে এলেন সোহেল ভাই, মেহেদী ভাইও। কিন্তু পিছিয়ে গেল বিদ্যুৎ। দিনভর নানা ছলছাতুরী করে অবশেষে পারলনা এবং আমরা শেষ করতে পারলাম একটি মিউজিক ভিডিও...
চাইলে দেখতে পারেন ... এই লিংক এ...
http://www.youtube.com/watch?v=jKgt5gv04HE
বাংলাদেশে কফি হাউজ থাকলে গানটা কেমন হতো?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৩টি মন্তব্য ৮টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।