somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকের হরতাল থেকে শিক্ষা নিয়ে : আমি একটি হরতালের ডাক দেবো; হেল্প মি

১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেই কাজ তো খই ভাজ। খইয়ের দাম বোধ হয় খুব একটা নেই দেশে। অথবা খই বোধ হয় আগের মতো টানেনা। তাই মানুষ কাজ না থাকলে এখন অন্য কিছু করে। এর মধ্যে প্রধাণতম কাজ, রাজনৈতিক দল গঠন। দ্বিতীয় কাজ, কর্মসূচি ঘোষণা। মানুষ মানুক আর নাই মানুক। মানুষ জানুক আর নাই জানুক। মানুষ টানুক আর নাই টানুক। তারপর কয়েকটি কাজ করা শুধু...
১. একটা ডিজিটাল ব্যানার করলাম।
২. একটা মাইক ভাড়া করলাম।
৩. পরিচিত কিছু লোকরে দুপুরে খাবারের লোভ দেখাইয়া নিয়া আসলাম।
৪. কয়েকজন সাংবাদিক ভাইরে বললাম, ভাই দোহাই আপনার আইসেন। নিউজ ছাপা লাগবো না। আসলেই খুশি হবো।
তারপর আমরা যারা পার্টি করলাম তারা সারারাত চিন্তা করে একটা ইউনিক আইডিয়া বের করলাম। ইউনিক আইডিয়া নিজেদের কাছে লাগলেই হবে। এবং আল্লাহর নামে দিলাম ঘোষণা।
আমরা ওমুক পার্টি আগামী এতো তারিখে এই দাবীতে হরতালের ঘোষণা দিচ্ছি।
আমার কথা কাল্পনিক হিসেবে নেওয়ার কোনো কারণ নেই।
আমার কথা সত্য না হলে এইরকম কাজ করা কারো পক্ষে সম্ভব না। এই হাসিনা খালেদার গরম সময়ে, শাহেদা ওবায়েদ ‘গড়বো বাংলাদেশ’ এর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে রাজনীতি থেকে অবসর নেওয়ার দাবিতে আজ ঢাকায় আধাবেলা হরতাল ডেকেছিলেন।
মজা কারে কয়!
দলের কী গর্জণ। এর আগেও এমন ঘটনা হয়েছে। নাজমুল হুদা তো এক প্রেস কনফারেন্স করেই হাওয়া। ইব্রাহীম সাহেবের কল্যান পার্টির বিভিন্ন জেলার লোকজনের নাম দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেখেছি। মাগুরা থেকে ওমুক। ফোন নাম্বার অতো। দিনাজপুর থেকে ওমুক। ফোন নাম্বার অতো।
বিজ্ঞাপন দেখে প্রথমে বুঝিনি এটা কোনো পার্টির জেলার লোকজনের নাম নাকি নুরজাহান সয়াবিন তেলের ডিলারদের তালিকা।

যাই হোক, এতো কথা যে কারণে বলা আমিও একটি দল গঠনের ভাবণায় আছি। মহাসচিব সহ প্রেসিডিয়ামের গুরুত্বপূর্ণ পদের জন্য গোপনে লবিং আহবান করছি। দ্রুত। কারণ, হরতালের মৌসুম রানিং। দল গঠন করেই একটা চমৎকার আইডিয়ার উপরে হরতাল দেবো।
সম্ভাব্য যে বিষয়ে হরতাল হতে পারে,
১. হরতাল কেন হচ্ছে বারবার এই দাবীতে হরতাল।
২. সাকিব আল হাসান কেন বিয়ে করলো এই দাবীতে হরতাল।
৩. শীত কেন ভালো করে পড়ছে না এই দাবীতে হরতাল।
৪. ল্যাপটপে আগের মতো ওয়ারেন্টি থাকছেনা কেন সেই দাবীতে হরতাল।
৫. নকিয়ার চিকন পিনের চার্জার সরবরাহ কম কেন সেই দাবীতে হরতাল।
আরো কারো কোনো আইডিয়া থাকলেও বিবেচনায় নেয়া হতে পারে।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫৬
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×