আমার ছোট খালা পুরাই কাঁঠাল খাওয়ার পাগল
গতদিন যখন ২ টা কাঁঠাল নিয়ে খালার বাসায় গেলাম
খালা বিশাল খুশি
খালাঃ বাড়ির কোন গাছের কাঁঠাল রে??
আমিঃ আমি কেমনে কইতাম, আমি তো আর গাছে উইঠা পারি নাই, আর গাছেরও তো নাম লিখা ছিল না
খালাঃ তুই কি তোর মায়েরেও এমনে জ্বালাস??
আমিঃ আমি তোমারে কই জ্বালাইলাম, আজব
একটু পরে
খালাঃ ইশতিয়াক, কাঁঠাল কি পাকা??
আমিঃ আমি জানি না
খালাঃ একটু টিপে দেখ পাকছে কিনা??
আমিঃ টিপে কেন, আমি বাঁশ দিয়ে বাড়ি দিলেও বুঝমু না কাঁচা না পাকা
খালা পুরা রেগে ফায়ার
আবার একটু পরে
খালাঃ ইশতিয়াক, কাঁঠাল পাকা, যা একটু ভেঙ্গে আন, নাস্তায় রুটি দিয়ে খাই
আমিঃ আমি ভাঙতে পারি না
খালা তো পুরা রেগে ফায়ার হয়েই ছিল, এইবার দিল চিল্লানি
খালাঃ কি পারস তুই?? তোর বউ তোরে চুমা দিবো, দেখিস......গররররররররর
আমিঃ কবে দিবে খালামনি, দিনে কয়টা করে দিবে?? এমনি এমনি দিবে নাকি তুমি বলে দেয়ার পরে দিবে??
খালি দিনেই দিবে, রাতে দিবে না??
খালা আমার কথা শুনে পুরা বাকরুদ্ধ হয়ে গেলো
একটু পর পর বিড়বিড় করে বলতেছে
খালাঃ কোন সন্দেহ নাই, তুই আমার বোনটারেও জালায়ে মারস
কিছুক্ষন পরিবেশ ঠাণ্ডা রইল
একটু পর আবার খালার ঝাড়ি
খালাঃ তুই কি কাঁঠাল খাবিও না??
আমিঃ নাহ, তুমি এতো পছন্দ কর, তুমিই খাও
খালাঃ তুই কি খাবি?? ইংলিশ মুভি??
আমি ২ পাটি দাঁত করে
আমিঃ খালামনি ভালো কথা মনে করছ, ৩০০ টাকা দিবা খালামনি?? IRONMAN 3 দেখবার মন চায়
আমার খালা কিছুক্ষন চুপ করে কি ভাবল
তারপর
খালাঃ তোর বাস কয়টায়??
এইডা কিছু হইলো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


