একশ' দুপুর
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার সাথে একশ' দুপুর
আলাপ রেখে বন্ধ
অম্ল প্রেমের ঢালছি চোখে
করতে প্রেমে অন্ধ ?
শাস্তি তোমায় দিতে গিয়ে
উড়ে গেছে শান্তি আমার
ঝগড়াঝাটির হল্লা তাতেও
লোভ মেশানো তোমায় পাবার ।
সমস্ত রাত মস্ত আকাশ
আগুন জ্বালে চোখের তারায়
দুপুর হলেই লাভার ভাপে
ঝরছে তারাই অঝর ধারায় ।
ক্ষমা দিলে শর্ত ছাড়া
জানি তুমি আহ্লাদী
পরে আরো বিগড়ে যাবেই
রাগ না দেখাই এখন যদি ।
এই ভেবে তাই খামচি মেরে
রাখছি ধরে রাগের ঝুঁটি
কপট রাগের খাদ মিশিয়ে
গড়তে প্রেমের শক্ত খুঁটি !
হল না হয় অন্ধ প্রেমে
মন্দ রাগের ফুলকি ছোটা
অনেকখানি হাসির মাঝে
হোক না কাঁদন ছিটেফোঁটা !
আমি নাহয় কষ্ট পেলাম
তোমায় দিলাম কষ্ট খানিক
জ্বলবে তবু নষ্ট প্রেমেই
হাজার নেভা তারার মানিক ...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন