somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি বিপ্লব বলছি !

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[এটি মায়াকোভস্কির একটি বিখ্যাত কবিতার ভাবানুবাদ ।
কোন কবিতা, সেটা বলবো না । এটা পাঠকদের জন্য আমার প্রস্তাবিত একটা কুইজ ।
]

তুমিও হারিয়ে গেলে !
এ কেমন করে হল ?
সবার মতন চোখে নিয়ে কিছু অপূর্ন স্বপ্নকে
ঢোকালে কাঠের বন্ধ কফিনে- শব্দহীন শহরে ?
শহীদ ! তোমার কাফনে আতর ঢেলে
বারবার-বারবার ওরা গেছে সুখের দীপালি জ্বেলে ।
শুভ্র কাফনে মুখ তবু গুঁজে রাখো ?
এদিকে তাকিয়ে দ্যাখো !
দ্যাখো গোলাপের লাল অরন্য নিয়ে
কতজন কতবার করে আসে তোমার কঠিন কবরের চৌকাঠে,
দেবে বলে কথা দিয়েছিলে যেই এতোটুকু মৃত্তিকা
মুক্ত স্বাধীন করে, হয়নিতো কথা রাখা –
দাওনি তাদেরে কিছু
ফুটেছে ফুলের অরণ্য আজ রক্তমাখা সে তাদেরই বুকের ‘পরে
ছড়াতে এসেছে আজকে তবুও তারাই সেসব
তোমার মাটির ঘরে !

সিঁড়ি ভেঙে নামি মাতালের মত
হাতল হাতড়ে চলি । পরাজিত-কুন্ঠিত
আমার ধূসর চোখে
ভ্রমিত আমার স্খলিত মাথায়, আমার হলুদ নখে
দপদপ করে জ্বলে ওঠে ঐ রাস্তায় প্রতি সোনালী বিকেল শেষে
নিয়মিত জ্বলা রাত পার করা সোনালী-হলুদ সোডিয়াম বাতিগুলো ।
সবকিছু লাগে গোলক-ধাঁধাঁর মত
অবাক স্ফটিক,
“ঠিক-ঠিক-ঠিক-ঠিক”
ঐ তো চ্যাঁচায় চালচুলোহীন উলঙ্গ উন্মাদ
চ্যাঁচায় কুকুর- চ্যাঁচায় হর্নে ছেয়ে যাওয়া পথঘাট
চ্যাঁচায় ট্রাকের খুনী টায়ারের মত্ত অহংকার
এরই মাঝে একইভাবে হররোজ
কান পাতলেই শুনতে পেয়েছি
সত্যিকারের মাতাল খুনীর উন্মাদ চিৎকার !

বাতাস আমায় চিড়ে-ফেড়ে গেছে চলে
দেখি নি এখনো প্রভঞ্জনের উদ্বাহু পৈশাচ
সূর্যের আলো কাল-ও পড়েছিল জান্‌লার কাচ গলে
তাইতে খুঁজিনি প্রেতকৃত্যের বৈশ্বানরীয় নাচ !

আমার দুহাতে জঘন্য কোন খুনের অতীত নেই
দুহাতে এখনো পিস্তলে কোন গুলি তো হয় নি পেষা
যদিও দুচোখে খুনীর হস্তে খুন হতে দেখে বহু
দুহাতে দুকান বন্ধ করেছি, শুনিনি খুনীর হ্রেষা
পড়তে দিয়েছি লাশ-
দুই-চার-সাত-কত
এইসব নিয়ে মাতামাতি করা ভালো নয় তত্ত্বতঃ
শুনিনি খুনীর হাসি
আজকেও আমি গান্ধী-প্রোথিত
‘ভালবাসা’ ভালবাসি !!

ভালবাসা ! হাঃ হাঃ !!
উত্তপ্ত কঠিন মাথার ভেতরে তুমিতো কেবল একটু উত্তেজনা
অনেক হয়েছে !
অনেক করেছো তুমি !
থামাও এবার তোমার মূর্খ পুরোনো বৈতরণী ।
থামাও এবার বিদ্রূপ আর অপবাদ নিয়ে কাঁধে ।
থামতেই হবে তোমাকে এবার পথের দাবীতে পথে নামা কোনো সব্যসাচীর হাতে !

রাজধানীর এই উন্মাদ-ভীড় ভেঙে
ওঠাই আমার নূতন গজানো মাথা
আর নয় কোন চরকার বীনা হাতে
সত্যের ভাঁজে মিথ্যার গান গাঁথা
ঝুলিয়ে দিলাম
ঝুলিয়ে দিলাম সারা শহরের ‘টু-লেট’ বোর্ডে, গাঁয়ে –
ছেয়ে একাকার হোক অলি-গলি পাড়া,
আসছে হপ্তা ডিসেম্বরের শেষে
‘দুঃখ’কে দেবো ভাড়া !
‘দুঃখ’কে দেবো ভাড়া !!

দুঃখ ছিল যা খুঁজছে প্রেমিক প্রেমিকার ইতিহাসে
দুঃখ ছিল যা ব্যর্থ খুঁজেছে বিজিতের উচ্ছ্বাসে
দুঃখ ছিল যা স্বজনের প্রিয় স্বজন হারানো ব্যথা
দুঃখ ছিল যা ভাঙা নিয়ে সব প্রাচীন পুরোনো প্রথা
এমন কি সব মর্সিয়া সব দুঃখ জড়ানো গান
যীশু-বুদ্ধ বা হাসান-হুসেন কৃষ্ণের দেহত্যাগে
সব কিছু বেঁচে খেয়ে নেবো আমি নাস্তিকতার বিষ
চপ্পল নীচে গুড়ি করে নেবো রাজকীয় উষ্ণীষ
থুতু দিই সব অলস বৃদ্ধ রাজতন্ত্রের মুখে
থুতু ফেলি পরিবারতন্ত্রের শাসকে – যে আছো সুখে
রাবনের চিতামধ্যে পোড়াবো ঐসব বিষ্ণুকে
একজোটে যারা টিকে আছো নিয়ে ধর্মতন্ত্র বুকে !

ক্রুশের ভারের নীচে
চাপা পড়া যীশু একবার শুধু থেমেছিল অজুহাতে
‘বিশ্রাম ! বিশ্রাম !!’
সময়ের চত্বরে তুচ্ছ সে ধর্মপাণির ঘাম
যীশুর ক্লান্তি – ঈশ্বরবোধ একপাশে ঠেলে দিয়ে
সেদিনও জনতা চেঁচিয়ে বলেছে, ‘শয়তানটাকে আরো
সামনে হাঁটাও ! সামনে হাঁটাও !!
ক্রুশের নিকটে বাড়ো !’
চোখবুজে ছিল ঈশ্বর-
কিছু বলেনি তাদের যারা করেছিল পুত্রের অপমান
বিশ্রাম চেয়ে অপরাধী সেই খ্রীষ্টকে যারা ডেকেছিল ‘শয়তান’ !

বিশ্রাম খোঁজে যারা
তাদের বক্ষ গেলে দাও তাই বর্শা মাখিয়ে উষ্ণ তনূনপাতে
কুরুশে ঝোলাও, ধুর্য মরুক চাবুক অস্ত্রাঘাতে !
ভালবাসা-প্রেম-বিশ্রাম সব নরম নরম শব্দের উত্তাপে
ক্লান্তরা সব মরুক মরুক দুর্বাসা নয়’ গান্ধারী করা শাপে ।

প্রেমের নিকুচি করি
লাথি মারি সব অশ্রুতে যারা ফুটে ফুটে ওঠে প্রেমিকার ভেজা গালে
নাস্তিকতার বিশ্বাসে বলি
পরমাত্মা বা আত্মার মত, আবেগের স্থান !
প্রথমে এবার তাই হোক এই ক্ষ্যাপা মিছিলেতে ‘আবেগ’-এর অবসান ।
ঐ মোহময়ী চপল আঁখিতে
গ্রথিত বেনীতে
হাত-কফোনীতে
চুম্বন নয়, এবার আঘাত ! নিষ্ঠুর দংশন !
আবেগকে আমি ধর্ষন করি – দুরাসদ ধর্ষন !
তার ধর্ষিতা বুকে রক্তের কূপ খুঁড়ে আমি তৃষ্ণা মেটাবো,
আবেগে চোবাবো,
প্রেমকে পোড়াবো,
ধমনীতে আমি সূঁচ গেড়ে ঢেলে মেশাবো রক্তে বিপ্লব-নিক্ক্বণ
প্রেমের শশ্মানে বিপ্লব পাবে অসু, অঘমর্ষন !

চোখের বদলে চোখ নিতে হবে তুলে !
তুলে নেবো চোখ,
অন্ধ তোদের জন্য আমার সময় তো নেই, সময় নষ্ট করা
মিছে । বিপ্লব কভু ঐ চোখে আর দেবে নাতো ধরা ।

শান্ত-ভদ্র- ভন্ড অহিংসক !
আমায় খুনের অস্ত্র কে চাস ?
বজ্র, বায়ুন, নারাচ কিংবা ব্রহ্মাস্ত্রের বাণে
নিহত আমায় গেড়ে দিবি চল্‌ পাতালের কন্দরে !
লাভ নাই কোন ! জ্বালামুখ জ্বালি ছেদিয়া পাতাল ভূ-ভারত মৃত্তিকা
এক ফুৎকারে নিভিয়া ফেলিব সদাজ্বলন্ত বিবস্বানের শিখা !
ভীষন বিষাণে চিঁড়িয়া আমার আপন কবর ভূমি
পুনরুত্থিত হবে দেহ মোর বে-দেরেগ তেগে চুমি
শৈল ফাঁড়িয়া আফ্রাকন্ঠা দুলদুল নিয়া ছিনি
বজ্রপাতের বৃষ্টি নামাবো - চমকাবে জৈমিনি !!
চমকাবে শিব, প্রথম রইবে ভীতকম্পিত মুখে
ব্রহ্মা-বিষ্ণু-কোটি দেবতারা পুঁছিয়া ফিরিবে লোকে,

“গর্জনে কে ভাঙলো শেকল জেলখানার ?
হুংকার কার ঐ শোনা যায় ?
চিৎকারে কার ভাঙলো দুয়ার, ভাঙলো গিরীশ-ঠাড় পাহাড় ?
জ্বললো পাথার !
ভাঙলো প্রাকার !
চূর্ণ হলো পঞ্চালিকা – নিকুম্ভিলার যজ্ঞাগার !
ঋষ্যমূকের অগ্নিদ্বার !!”

ভবিষ্যতের পৃথিবী উঠছে দুলে !
চোখের বদলে চোখ নিতে হবে তুলে !

আমি বিপ্লব । আমি চিনি ঐ ভবিতব্যের সেনা
এখনই তাদের কুচকাওয়াজ আর হরষ যাচ্ছে শোনা
তাদের বুলেটে-বুলেটে ছেদিত হবে পরাধীন গ্রহ
তাদের শঙ্খ-ধ্বনিতে মরিবে অনৃজু মায়া-মোহ
আজকে শহীদ রক্ত ঢেলেও পারেনি পেতে যে মাটি
ঐ মৃত্তিকা রক্তের বীজে বপন করেছে জাতি
ভবিষ্যতের । যাদের চোখেতে রবে না আদর-মায়া
রবে অজস্র ঘৃনায় প্রোথিত প্রতিশোধ স্পৃহা ।
আসবে হাদিদ-সিপারে সাজিয়া, জয়ের তৃষ্ণা নিয়া
মৃদঙ্গ-ভেরী বাজিবে যাদের অঙ্গ বিস্ফোরিয়া
আসবেই সেনা , যাদেরে শহীদি রক্তে হয়েছে কেনা
আমি বিপ্লব । আমি চিনি ঐ ভবিতব্যের সেনা !
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:৫২
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×