এক ।।
কাঠপুতুলের চোখ খুদেছে ঘুন
আগের চেয়েও লাগছে তারে বেশ
ঘুন ধরেছে চোখের নোনা জলে
কাঁদার ভয়ে চোখ ছেড়েছে দেশ ।
দুই ।।
আবর্জনায় ফুটপাথে সব ডালা
পূর্ণ হলো পথচারীর দানে
ডাস্টবিনটার মাথা খারাপ- বোকা
খুশী সে ঐ আবর্জনার ঘ্রানে ।
তিন ।।
ম্যানসনের ঐ ক্যান্সারী যে বুড়ো
এখনও সে হয় নি অধূমপায়ী
জীবানুদের উৎসবে মাতাতে
দু-একটি রোজ সিগারেট তার চাই-ই ।
চার ।।
এসব দেখেও হইনা অবাক আমি
যখন দেখি তোমার আশায় থেমে
স্মৃতি তোমার আগলে চেপে আমার
চোখ পড়েছে কান্নাকাটির প্রেমে ।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




