জ্যোৎস্নার গন্ধ মেখে এই নদী পৌষের কুয়াশা-শাড়িতে
সেজেছে, খোঁপার ভাঁজে জল-চাঁদ-জলভাঙা ঢেউ
ম্রিয়মান কিশোরীর মত সাজে- চাপা হাসি শুনি তার
আমি একা; মুগ্ধতার জল-উঠোনে কোথাও নেই কেউ
বরফবন্দী নদী-রাত্রি কত কত বৎসরের ক্রন্দন
কত বেদনার গান করায় স্মরন, বিস্মৃত প্রেম দুজনার
-এই নদী জানে ! জানে এই জলের মতন গলা মন
আমাদের । তোমার রাত্রি যাক বিছানায়, লেপ আর
বালিশ ভিজুক বেদনার্ত অঞ্জন লেপে দেয়া নয়নের জলে ।
আমার রাত্রি থাক নদীর ওপরে- বাতাসের শব্দ শুনে
কবিতার মত কেটে যাক- তুমিহীন প্রহর-প্রহর,
একা আর একা !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



