সিলেটে সাংবাদিক নির্যাতনঃ তিন দিনেও গ্রেফতার হয়নি কোন আসামী
১৩ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিলেটের আদিবাসী সাংবাদিক সংগ্রাম সিংহকে অপহরণ ও নির্যাতনের ৩ দিন অতিবাহিত হলেও সন্ত্রাসীরা এখনো গ্রেফতার হয়নি। গ্রেফতার এড়াতে বিভিন্ন প্রভাবশালী মহলের কাছে ধর্ণা দিচ্ছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনার পর থেকেই তাদের ধরতে সিলেট নগরীর চালিবন্দর, ছড়ার পার এলাকায় লোকদেখানো অভিযান পরিচালনা করে। অথচ সন্ত্রাসীরা এখনও এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করছে। শুক্রবার রাতে অপহরণের পরপর স্থানীয় প্রেসকাব নেতৃবৃন্দ এক জরুরী সভায় বসে দুর্বৃত্তদের গ্রেফতার করার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন স্থানীয় প্রশাসনকে। তারপরও স্থানীয় পুলিশ প্রশাসন তাদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে।
দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার ও ইটিভির সিলেট প্রতিনিধি সংগ্রাম সিংহ নগরীর চালিবন্দরের বাসা থেকে যুগান্তর অফিসে যাওয়ার পথে শুক্রবার সন্ধ্যায় অপহৃত হন। সিলেট সরকারী তিব্বিয়া কলেজের সামনে থেকে ছাত্রদল ক্যাডাররা তাকে অপহরণ করে নিয়ে যায়। নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুর রকিবের বাসায় আটকে রেখে তার উপস্থিতিতে সাংবাদিক সংগ্রাম সিংহের উপর চালায় শারীরিক নির্যাতন। কেড়ে নেয় সঙ্গে থাকা মোবাইল ফোনসহ টাকা। অস্ত্রের মুখে স্বাক্ষর আদায় করে সাদা কাগজে। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় লোকজনের সহায়তায় অপহরণকারীদের কবল থেকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় সংগ্রাম সিংহকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গতকাল দুপুরে সংগ্রাম সিংহ বাসায় ফিরেন। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করে।
সাংবাদিক সংগ্রাম সিংহকে অপহরণের মামলায় পুলিশের রহস্যজনক ভূমিকার প্রতিবাদে মন্ত্রীদের খবর বয়কট করবে টেলিভিশন সাংবাদিকরা
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সংগ্রাম সিংহ
২৪ ঘন্টা অতিবাহিত: সিলেটে সাংবাদিক সংগ্রাম সিংহকে অপহরণকারীরা গ্রেফতার হয়নি। শহীদ মিনারে মানববন্ধন।
সংগ্রাম সিংহের উপর হামলার প্রতিবাদে সোচ্চার সাহিত্য, সংস্কৃতি কর্মীরা
৩ দিনের মধ্যে সাংবাদিক নির্যাতনের আসামী গ্রেফতারে মেয়রের নিশ্চয়তায় ইমজার কর্মসূচী স্থগিত
যুগান্তর প্রতিনিধি সংগ্রাম সিংহের উপর হামলার নিন্দা । শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
সামহোয়ারইন ব্লগে এ সংক্রান্ত পোস্ট
আমার ব্লগে এ সংক্রান্ত পোস্ট
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন