একই স্কুলে থাকার পরও কোন দিন কথা হয়নি। চিনতাম, মুখ চেনা। সুন্দরী তন্বী নারী বলে কথা।
একদিন আমি কলেজ থেকে ফিরছি।জান্নাত দাড়ানো ছিল তাদের বাসার সামনে। জান্নাত ই প্রথমে আমাকে ডাক দিয়ে বলল,
-পাশা একটু শুনবে।
- আমি স্বাভাবিকভাবে লজ্জা পেয়ে তার কাছে গেলাম। (কারন আমি তাকে দেখেও না দেখার ভান করছিলাম)
- তোমার কাছে কি সাজেশন হবে?
- আমাদের কলেজে তো এখনো টেস্ট পরীক্ষা হয়নি। টেস্ট পরীক্ষার পর সাজেশন পাওয়া যাবে।
- তুমি কিন্তু আমাকে অবশ্যই সাজেশন দিবে । ঢাকা কলেজের সাজেশন বলে কথা।
এর পর থেকে তার সাথে সম্পর্কটা হয়ে গেল। অন্য কিছু না, বন্ধুত্বপূর্ন সম্পর্ক।
বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে গল্প হত। এর মধ্যে এইচ এস সি পরীক্ষা এসে গেল।
পরীক্ষা দিলাম কঠোর পড়াশুনা করে ।কিন্তু পরীক্ষা ভাল হয়নি । স্বাভাবিকভাবে রেজাল্টও করলাম খারাপ। আমার ডাক্তার হওয়ার ইচ্ছা বিসর্জন দিতে হল।
এর পর বুয়েটে পড়ার জন্য উঠে পরে লাগলাম। জান্নাতও কোচিং করত বুয়েটের ।
বিঃদ্রঃ এই গল্পের নায়িকার আজ বিয়ে হয়ে যাচ্ছে ।সবাই দোয়া করবেন
তার জন্য।
(আপনারা চাইলে এই গল্প চলতে পারে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




